শনিবার, ০২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শ্রমিকদের ব্যাপক অংশগ্রহণ

মে দিবসে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

ছবি: চেকপোস্ট

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে বিভিন্ন পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

এ সময় শ্রমিক নেতারা প্রতিটি জেলায় শ্রমিকদের জন্য স্বতন্ত্র স্কুল ও হাসপাতাল নির্মাণের দাবি জানান, যাতে শ্রমিক ও তাদের সন্তানরা বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা পেতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমীর মাও: আবুজার গিফারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের শ্রমিকরা।

#চাঁপাইনবাবগঞ্জ_সংবাদ #মে_দিবস #শ্রমিক_অধিকার

চেকপোস্ট

শনিবার, ০২ মে ২০২৬

মে দিবসে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশাল র‍্যালি

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন-এর উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে বিভিন্ন পেশার শ্রমিক, সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও ন্যায্য মজুরি নিশ্চিত করার দাবি জানান। তারা বলেন, দেশের উন্নয়নে শ্রমিকদের অবদান অপরিসীম, তাই তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

এ সময় শ্রমিক নেতারা প্রতিটি জেলায় শ্রমিকদের জন্য স্বতন্ত্র স্কুল ও হাসপাতাল নির্মাণের দাবি জানান, যাতে শ্রমিক ও তাদের সন্তানরা বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা সেবা পেতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর জেলা আমীর মাও: আবুজার গিফারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, সদর উপজেলা সভাপতি ফরহাদ আহমেদ সায়িম, পৌরসভা সভাপতি মনিরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের শ্রমিকরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত