মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

বললেন কিংবদন্তি

মেসির আবেগঘন বিদায়, ‘ভালোবাসি আর্জেন্টিনা’ বার্তা

মেসির সেই বিদায়ী বার্তা। ছবি : ইনস্টাগ্রাম

আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে দীর্ঘ পথচলার ইতি টেনে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি।

বিশ্বকাপ ফাইনালের পর অনেক চিন্তাভাবনা করেই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন মেসি। আকাশি-সাদা জার্সির প্রতি ভালোবাসা, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের জায়গা করে দেওয়ার বিষয়টি উঠে এসেছে তার বার্তায়।

মেসি বলেন, জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন ছিল। তবে তিনি মনে করেন, এটাই সঠিক সময়। দীর্ঘ ক্যারিয়ারে এই জার্সির জন্য সবসময় নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, “এই জার্সির জন্য সবসময় লড়েছি, নিজেকে পুরোপুরি উজাড় করে দিয়েছি। আপনাদের আনন্দ দিতে এবং একজন আর্জেন্টাইন হিসেবে গর্বিত করতে সবকিছু করেছি।”

জাতীয় দলের হয়ে কাটানো সময়কে জীবনের বিশেষ অধ্যায় উল্লেখ করে মেসি বলেন, আর্জেন্টিনার হয়ে খেলতে তিনি সবসময় ভালোবাসেন, ভালোবেসেছেন এবং ভবিষ্যতেও ভালোবাসবেন।

তিনি আরও বলেন, “সময় খুব বেশি বাকি নেই। নতুন কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা এই জায়গা পাওয়ার যোগ্য।”

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেন, মাঠের ভেতর থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থন তিনি সবসময় মনে রাখবেন। এখন থেকে বাইরে থেকেও আর্জেন্টিনার পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি।

পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মেসি। তিনি জানান, জাতীয় দলের এই যাত্রা থেকে অসংখ্য স্মৃতি ও অবিস্মরণীয় মুহূর্ত সঙ্গে নিয়ে যাচ্ছেন।

বিদায়ী বার্তায় মেসি বলেন, শান্তি ও গর্ব নিয়েই তিনি বিদায় নিচ্ছেন, কারণ সতীর্থদের সঙ্গে মিলে আর্জেন্টিনার মানুষকে স্বপ্নের কিছু মুহূর্ত উপহার দিতে পেরেছেন।

শেষে তিনি লেখেন, “আমাকে আর্জেন্টাইন হিসেবে জন্ম দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ। ভামোস আর্জেন্টিনা!”

মেসি জানান, এই বার্তাটি তিনি বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর ২১ জুলাই লিখেছিলেন। পরবর্তী সময়ে বাবার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার পর নিজের সিদ্ধান্ত নিয়ে তিনি আরও নিশ্চিত হয়েছেন।

#আর্জেন্টিনা_ফুটবল #লিওনেল_মেসি #মেসির_বিদায়

চেকপোস্ট

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

মেসির আবেগঘন বিদায়, ‘ভালোবাসি আর্জেন্টিনা’ বার্তা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত