শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিশ্চিত পরিবারের সদস্যরা

মুকসুদপুরে নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কুমার নদীতে ডুবে নিখোঁজ হওয়া মিজানুর রহমান (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকার কুমার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিবিরকান্দী গ্রামের মৃত রশীদ খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (১৫ আগস্ট) দুপুরে বাড়ির পাশের কুমার নদীতে পাট জাগ দেওয়ার পর সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন মিজানুর রহমান। এ সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

পরে স্থানীয়রা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

রোববার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

#গোপালগঞ্জ_সংবাদ #মুকসুদপুর #নদীতেডুবে_মৃত্যু

চেকপোস্ট

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

মুকসুদপুরে নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কুমার নদীতে ডুবে নিখোঁজ হওয়া মিজানুর রহমান (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকার কুমার নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মিজানুর রহমান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিবিরকান্দী গ্রামের মৃত রশীদ খলিফার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার (১৫ আগস্ট) দুপুরে বাড়ির পাশের কুমার নদীতে পাট জাগ দেওয়ার পর সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন মিজানুর রহমান। এ সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

পরে স্থানীয়রা নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

রোববার সকালে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের ভট্টাচার্যকান্দি এলাকায় কুমার নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে মুকসুদপুর সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত