ইরানের বিমান চলাচল খাতের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইসিএওতে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে তেহরান। ইরানের দাবি, মার্কিন বিধিনিষেধের কারণে দেশটির বিমান চলাচলে বিঘ্ন ঘটছে এবং কয়েকটি ফ্লাইট বাতিল করতে হয়েছে।
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার প্রধান আবুজার শিরৌদির বরাতে দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বিমান চলাচলের ‘বৈধ অধিকার’ রক্ষায় আইসিএওর কাছে প্রতিবাদ জানানো হয়েছে। একই বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্য হেগের আন্তর্জাতিক বিচার আদালতেও অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের বিমান চলাচল খাতকে লক্ষ্য করে নতুন করে ৩৬টি নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, এসব ব্যবস্থার আওতায় ইরানের বিমান সংস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিমান চলাচল-সহায়ক নেটওয়ার্ককে লক্ষ্য করা হয়েছে।
ইরানের অভিযোগ, নিষেধাজ্ঞার ফলে বেসামরিক বিমান চলাচল ব্যবস্থায় সরাসরি প্রভাব পড়ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্য অনুযায়ী, এসব নিষেধাজ্ঞার লক্ষ্য ইরানের বিমান খাতে সামরিক ও সংশ্লিষ্ট সক্ষমতায় সহায়তা বন্ধ করা।
তেহরান জানিয়েছে, নিষেধাজ্ঞার বিরুদ্ধে কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া অব্যাহত রাখবে তারা।

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬