শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আন্দোলন চলবে

মামলা-হামলা হবে, ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি : সংগৃহীত

মামলা-হামলা করে তাদের আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশে যোগ দেওয়ার আগে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জে ছাত্রদলের এক নেতার করা মামলায় নিজের, সারজিস আলমসহ এনসিপির নেতাদের নাম আসার বিষয়ে প্রশ্ন করা হলে নাসীরুদ্দীন বলেন, তারা স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। জেলে যেতে হলেও যাবেন, এমনকি জীবন দিতে হলেও পিছিয়ে যাবেন না।

তিনি অভিযোগ করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হামলা, হয়রানি ও ছিনতাইয়ের মতো অভিযোগের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, মামলায় অনেক অসংগত ও হাস্যকর অভিযোগ আনা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এসব মামলা করা হচ্ছে। তিনি দাবি করেন, দেশে রাজনীতির নামে ‘গ্যাংবাজির সংস্কৃতি’ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজি গ্রহণযোগ্য নয়। যারা এসব কর্মকাণ্ড করছেন, তাদের বিরুদ্ধে মানুষ একদিন জবাব দেবে।

মামলায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এমন অভিযোগ ভিত্তিহীন ও লজ্জাজনক।

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলার বিষয়ে তিনি বলেন, প্রথমে তাদের ওপর হামলা হয়েছে, এরপর তারা আইনি ব্যবস্থা নিয়েছেন। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে।

#এনসিপি #রাজনৈতিক_সংবাদ #নাসীরুদ্দীন_পাটওয়ারী

চেকপোস্ট

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মামলা-হামলা হবে, ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

মামলা-হামলা করে তাদের আন্দোলন থামানো যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ভয় পেয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার প্রশ্নই আসে না।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা ও সমাবেশে যোগ দেওয়ার আগে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হবিগঞ্জে ছাত্রদলের এক নেতার করা মামলায় নিজের, সারজিস আলমসহ এনসিপির নেতাদের নাম আসার বিষয়ে প্রশ্ন করা হলে নাসীরুদ্দীন বলেন, তারা স্বাভাবিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। জেলে যেতে হলেও যাবেন, এমনকি জীবন দিতে হলেও পিছিয়ে যাবেন না।

তিনি অভিযোগ করেন, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। হামলা, হয়রানি ও ছিনতাইয়ের মতো অভিযোগের কোনো সত্যতা নেই বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য, মামলায় অনেক অসংগত ও হাস্যকর অভিযোগ আনা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই এসব মামলা করা হচ্ছে। তিনি দাবি করেন, দেশে রাজনীতির নামে ‘গ্যাংবাজির সংস্কৃতি’ তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, রাজনীতির নামে সন্ত্রাস ও চাঁদাবাজি গ্রহণযোগ্য নয়। যারা এসব কর্মকাণ্ড করছেন, তাদের বিরুদ্ধে মানুষ একদিন জবাব দেবে।

মামলায় মোবাইল ছিনতাইয়ের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এমন অভিযোগ ভিত্তিহীন ও লজ্জাজনক।

এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পাল্টা মামলার বিষয়ে তিনি বলেন, প্রথমে তাদের ওপর হামলা হয়েছে, এরপর তারা আইনি ব্যবস্থা নিয়েছেন। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পর নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করে একটি পাল্টা অভিযোগ দায়ের করা হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত