জামালপুরের মাদারগঞ্জে ঘাস মারার ঔষধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করা রাফিউল ইসলাম রিফাত (২৬) মারা গেছেন। শনিবার (১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত রিফাত মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের সিংদহ ফকিরবাড়ি এলাকার জহরুল ফকিরের দ্বিতীয় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোটরসাইকেল কেনা এবং উন্নত দেশে যাওয়ার জন্য রিফাত পরিবারের কাছে ১৫ থেকে ২০ লাখ টাকা দাবি করেছিলেন। পরিবার তার দাবি পূরণে অস্বীকৃতি জানালে তিনি বিভিন্ন সময় আত্মহত্যার হুমকি দেন।
এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই দুপুরে আত্মহত্যার উদ্দেশ্যে ঘাস মারার ঔষধ সেবন করেন রিফাত। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যান।
অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার পরিবার তাকে আইসিইউ সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে ঢাকায় নেওয়ার পথেই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
রিফাত স্থানীয় সিংদহ তাহমিনা হাসান আমিনুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালে এসএসসি এবং ২০২১ সালে জামালপুরের একটি বেসরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি বাড়িতেই ছিলেন। গত বছরের ডিসেম্বর পারিবারিকভাবে বিয়েও করেছিলেন রিফাত।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬