রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসানকে মাদক মামলায় আদালতে পাঠিয়েছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) সকালে তাকে রাজশাহীর মতিহার থানা পুলিশ আদালতে পাঠায়।
পুলিশ জানায়, আটকের সময় হাসিবুলের কাছ থেকে ৭ পিস অবৈধ নেশাজাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি লাল-কালো রঙের পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে জানান, হাসিবুলকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। প্রচলিত আইন অনুযায়ী আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
হাসিবুল হাসান রাজশাহীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী মধ্যপাড়ার বাসিন্দা মো. রফিকুল ইসলামের ছেলে।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬