সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

মস্কোসহ একাধিক অঞ্চলে নিহত ৪, ব্যাপক ক্ষয়ক্ষতি

মস্কোতে বছরের সবচেয়ে বড় ড্রোন হামলা, পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

রাশিয়ার রাজধানী মস্কোসহ একাধিক অঞ্চলে বছরের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় ব্যবহৃত অন্তত ৫৫৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

রোববার ১৭ মে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর চালানো এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মস্কো অঞ্চলে এবং একজন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে মারা যান। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক ডজনের বেশি অঞ্চলে ড্রোন হামলা প্রতিহত করেছে। মস্কো ও পশ্চিম রাশিয়ার বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও জরুরি তৎপরতার খবর পাওয়া গেছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, একটি আবাসিক ভবনে ড্রোন আঘাতে এক নারী নিহত হন। উদ্ধার অভিযান চলাকালে আরও একজন ব্যক্তি দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকা ছিলেন।

অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি কিয়েভে রুশ হামলায় ২৪ জন নিহত হওয়ার পর প্রতিশোধমূলক অভিযান জোরদারের ঘোষণা দিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য মস্কোকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।

বন্দি বিনিময় ও অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

#রাশিয়া #ইউক্রেন #ড্রোন_হামলা

চেকপোস্ট

সোমবার, ১৮ মে ২০২৬

মস্কোতে বছরের সবচেয়ে বড় ড্রোন হামলা, পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

রাশিয়ার রাজধানী মস্কোসহ একাধিক অঞ্চলে বছরের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, হামলায় ব্যবহৃত অন্তত ৫৫৬টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

রোববার ১৭ মে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর চালানো এই হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মস্কো অঞ্চলে এবং একজন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে মারা যান। হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং বিভিন্ন আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এক ডজনের বেশি অঞ্চলে ড্রোন হামলা প্রতিহত করেছে। মস্কো ও পশ্চিম রাশিয়ার বিভিন্ন এলাকায় বিস্ফোরণ ও জরুরি তৎপরতার খবর পাওয়া গেছে।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ জানান, একটি আবাসিক ভবনে ড্রোন আঘাতে এক নারী নিহত হন। উদ্ধার অভিযান চলাকালে আরও একজন ব্যক্তি দীর্ঘ সময় ধ্বংসস্তূপের নিচে আটকা ছিলেন।

অন্যদিকে ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি কিয়েভে রুশ হামলায় ২৪ জন নিহত হওয়ার পর প্রতিশোধমূলক অভিযান জোরদারের ঘোষণা দিয়েছিলেন। তিনি সতর্ক করে বলেন, ইউক্রেনের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য মস্কোকে ‘পরিণতি’ ভোগ করতে হবে।

বন্দি বিনিময় ও অস্থায়ী যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর উভয় দেশই একে অপরের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত