মন্ত্রিসভার রদবদল কবে হবে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রিসভায় ১৮০ দিনের মধ্যে কোনো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী তার নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী প্রত্যাশিতভাবে কাজ করতে না পারলে দায়িত্ব পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।
তিনি বলেন, এই পরিবর্তন সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার পর হবে, নাকি আরও সময় লাগবে—তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা রয়েছেন।
সংবাদ সম্মেলনে উপদেষ্টা আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য প্রতিরোধে আইনগত বিষয় দেখভালের জন্য একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। চলতি সপ্তাহের মধ্যেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এ সময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬