চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অভিযান চালিয়ে ৪০০ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (১ আগস্ট) ২০২৬ দুপুর ১টা ১৫ মিনিটের দিকে ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ঘাইবাড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘাইবাড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মোহাম্মদ তহুরুলের বাড়ির ভেতরে থাকা অটো চার্জার গ্যারেজে অভিযান চালানো হয়।
অভিযানের সময় একটি অটোরিকশার চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৪০০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে অটোচালক মোহাম্মদ তহুরুল (৩০) ও মো. রেজাউল (৪০) নামে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন
মোহাম্মদ তহুরুল (৩০), পিতা মৃত শরিফুল ইসলাম শরীফ, ঘাইবাড়ি, দলদলি ইউনিয়ন, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
মো. রেজাউল (৪০), পিতা সাইফুদ্দিন মাস্টার, ঘাইবাড়ি, দলদলি ইউনিয়ন, ভোলাহাট, চাঁপাইনবাবগঞ্জ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ভোলাহাট থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

রোববার, ০২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬