রোববার, ৩০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মঞ্চ মাতালেন শিল্পীরা

ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছাত্র-যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা জামায়াতের যুব বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর মু. নুরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী এবং জেলা শিবির পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, দপ্তর সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে মু. নুরুল ইসলাম বুলবুল বলেন, আপনারা ড. মিজানুর রহমানকে এমপি নির্বাচিত করেছেন। তার হাতকে আরও শক্তিশালী করুন। সন্ত্রাস, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান। আমরা তিন এমপি আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, তিন সংসদ সদস্য জনগণকে সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে শফিক আদনানের সাবেক থিয়েটার পরিচালক সায়মুম শিল্পগোষ্ঠী ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিযাত্রী শিল্পগোষ্ঠী, সন্ধানী শিল্পগোষ্ঠী শিবগঞ্জ এবং সীমান্ত সাংস্কৃতিক সংসদ ভোলাহাটের শিল্পীরা অংশ নেন।

শিল্পীদের গান, গজল ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এতে উপস্থিত দর্শকরা উপভোগ করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

#চাঁপাইনবাবগঞ্জ #ভোলাহাট #ছাত্রযুব_গণজমায়েত

চেকপোস্ট

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ভোলাহাটে ছাত্র যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ছাত্র-যুব গণজমায়েত ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় মোহবুল্লাহ মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা জামায়াতের যুব বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমীর মু. নুরুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী এবং জেলা শিবির পূর্ব শাখার সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ।

উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. শামসুদ্দিন আলকেশের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. তৌহিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, দপ্তর সম্পাদক ক্বারী মাওলানা মো. আলাউদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ।

প্রধান অতিথির বক্তব্যে মু. নুরুল ইসলাম বুলবুল বলেন, আপনারা ড. মিজানুর রহমানকে এমপি নির্বাচিত করেছেন। তার হাতকে আরও শক্তিশালী করুন। সন্ত্রাস, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যান। আমরা তিন এমপি আপনাদের পাশে আছি।

তিনি আরও বলেন, তিন সংসদ সদস্য জনগণকে সঙ্গে নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে শফিক আদনানের সাবেক থিয়েটার পরিচালক সায়মুম শিল্পগোষ্ঠী ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ জেলা অভিযাত্রী শিল্পগোষ্ঠী, সন্ধানী শিল্পগোষ্ঠী শিবগঞ্জ এবং সীমান্ত সাংস্কৃতিক সংসদ ভোলাহাটের শিল্পীরা অংশ নেন।

শিল্পীদের গান, গজল ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। এতে উপস্থিত দর্শকরা উপভোগ করেন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত