কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১০৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি।
সোমবার (২৪ আগস্ট) উপজেলার অঙ্কুর কালচারাল সেন্টারে এ সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনারের আয়োজন করা হয়।
ভূরুঙ্গামারী উন্নয়ন সোসাইটির সভাপতি ফখরুজ্জামান জেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের আন্তর্জাতিক কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞ ড. মাহমুদুল ইসলাম সেলিম।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুল ইসলাম সেলিম বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই জীবনের শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতে সফল হতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখতে হবে এবং সেই লক্ষ্য অর্জনে নিয়মিত অধ্যয়ন, পরিশ্রম ও আত্মবিশ্বাস ধরে রাখতে হবে।
অনুষ্ঠানে ‘মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র প্রতিনিধিরা সময়ানুবর্তিতা, লক্ষ্য নির্ধারণ ও ব্যক্তিত্ব গঠনের বিষয়ে শিক্ষার্থীদের অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।
এ ছাড়া অতিথিরা শিক্ষার্থীদের নৈতিকতা, আত্মবিশ্বাস ও দায়িত্বশীলতার সঙ্গে ভবিষ্যৎ গড়ার পরামর্শ দেন।
পরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬