সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

একমাত্র যাতায়াত পথ বন্ধের অভিযোগ

ভূরুঙ্গামারীতে আবাসনের ২১ পরিবারের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম গছিডাঙ্গা এলাকায় সরকারি আবাসন প্রকল্পের ২১টি পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ডের পূর্বে সোনাহাট রোডের গ্রামীণ ব্যাংকের সামনে অবস্থিত সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি পথ ব্যবহার করে মেইন সড়কে যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি ওই চলাচলের পথটি বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, বাবলু মিয়ার ছেলে আমজুদ্দিন ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে আবাসন প্রকল্পের বাসিন্দাসহ আশপাশের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা। জরুরি প্রয়োজনে বের হওয়া এবং দৈনন্দিন কাজে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে।

আবাসন প্রকল্পের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথ হঠাৎ বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন।

#ভূরুঙ্গামারী #কুড়িগ্রাম_সংবাদ #রাস্তা_বন্ধ

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভূরুঙ্গামারীতে আবাসনের ২১ পরিবারের রাস্তা বন্ধ, চরম দুর্ভোগে বাসিন্দারা

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পশ্চিম গছিডাঙ্গা এলাকায় সরকারি আবাসন প্রকল্পের ২১টি পরিবারসহ স্থানীয় বাসিন্দাদের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার মানুষ।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাসস্ট্যান্ডের পূর্বে সোনাহাট রোডের গ্রামীণ ব্যাংকের সামনে অবস্থিত সরকারি আবাসন প্রকল্পের বাসিন্দারা দীর্ঘদিন ধরে একটি পথ ব্যবহার করে মেইন সড়কে যাতায়াত করে আসছিলেন। সম্প্রতি ওই চলাচলের পথটি বন্ধ করে দেওয়ার অভিযোগ করেছেন তারা।

ভুক্তভোগীদের অভিযোগ, বাবলু মিয়ার ছেলে আমজুদ্দিন ওই রাস্তা বন্ধ করে দিয়েছেন। ফলে আবাসন প্রকল্পের বাসিন্দাসহ আশপাশের মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও অসুস্থ রোগীরা। জরুরি প্রয়োজনে বের হওয়া এবং দৈনন্দিন কাজে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে।

আবাসন প্রকল্পের বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যবহৃত এই পথ হঠাৎ বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে চলাচলের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসী সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ করে সমস্যার স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত