কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়া হোটেল পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং পরিবেশনযোগ্য খাবারে মাছির উপস্থিতি পাওয়ায় বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত হোটেলটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ এবং পরিবেশনযোগ্য খাবারে মাছির উপস্থিতি পাওয়ার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক জানান, হোটেল ম্যানেজার হাসান আলীকে এসব অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে ভূরুঙ্গামারী থানা পুলিশের সদস্য এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬