বুধবার, ২০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ

ভূমি সেবা এখন অনলাইনে সুনামগঞ্জে উদ্বোধন ভূমিসেবা মেলা ২০২৬

ছবি : চেকপোস্ট

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।

মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে এই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আদিত্য পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সরকারি সেবার ডিজিটালাইজেশন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চললেও এখনো শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি। এর পেছনে ইন্টারনেটের গতি, ডিজিটাল দক্ষতার ঘাটতি এবং সাধারণ মানুষের প্রযুক্তিগত সীমাবদ্ধতা বড় বাধা হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, অনেক সেবা গ্রহীতা এখনো কম্পিউটার দোকানের ওপর নির্ভরশীল হয়ে অতিরিক্ত খরচে সেবা নিচ্ছেন। এ সমস্যা সমাধানে সরকার ভূমি সেবা সহায়তা কেন্দ্র ভূমি পরিষেবা সহায়তা কেন্দ্র এলএসএফসি চালুর উদ্যোগ নিয়েছে।

এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে সহজে ও হয়রানিমুক্তভাবে ভূমি-সংক্রান্ত সব সেবা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

#সুনামগঞ্জ #ডিজিটালবাংলাদেশ #ভূমিসেবা_মেলা

চেকপোস্ট

বুধবার, ২০ মে ২০২৬

ভূমি সেবা এখন অনলাইনে সুনামগঞ্জে উদ্বোধন ভূমিসেবা মেলা ২০২৬

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা।

মঙ্গলবার সকাল ১০টায় সারা দেশের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে এই মেলার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আয়েশা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা জেরিন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আদিত্য পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমিবিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, সরকারি সেবার ডিজিটালাইজেশন প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চললেও এখনো শতভাগ বাস্তবায়ন সম্ভব হয়নি। এর পেছনে ইন্টারনেটের গতি, ডিজিটাল দক্ষতার ঘাটতি এবং সাধারণ মানুষের প্রযুক্তিগত সীমাবদ্ধতা বড় বাধা হিসেবে কাজ করছে।

তিনি আরও বলেন, অনেক সেবা গ্রহীতা এখনো কম্পিউটার দোকানের ওপর নির্ভরশীল হয়ে অতিরিক্ত খরচে সেবা নিচ্ছেন। এ সমস্যা সমাধানে সরকার ভূমি সেবা সহায়তা কেন্দ্র ভূমি পরিষেবা সহায়তা কেন্দ্র এলএসএফসি চালুর উদ্যোগ নিয়েছে।

এই কেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায় থেকে সহজে ও হয়রানিমুক্তভাবে ভূমি-সংক্রান্ত সব সেবা পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত