মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

আক্রান্ত অস্টিওআর্থারাইটিসে

ভুল ডায়েটে বিপাশার হাঁটুতে ক্ষয়, চিকিৎসক দিলেন সতর্কবার্তা

বিপাশা বসু

ফিট থাকতে গিয়ে ভুল পদ্ধতি অনুসরণ করে বড় ধরনের শারীরিক সমস্যায় পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

দ্রুত ওজন কমানোর জন্য পেশাদার প্রশিক্ষকের পরামর্শ ছাড়াই দৌড়ানো ও কঠোর ডায়েট শুরু করেছিলেন তিনি। এর পর থেকেই তার হাঁটুতে তীব্র ব্যথা শুরু হয়।

জানা গেছে, ২০০৫ সাল থেকেই হাঁটুর ক্ষয়জনিত রোগ অস্টিওআর্থারাইটিসে ভুগছেন বিপাশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই শারীরিক সমস্যার কথা জানান অভিনেত্রী।

বিপাশা বলেন, একসময় তার ওজন বেড়ে গিয়েছিল। শারীরিক পরিবর্তনের কারণে তিনি পোশাক দিয়ে শরীর ঢাকার চেষ্টা করতেন। পরে দ্রুত ওজন কমানোর সিদ্ধান্ত নিয়ে ট্রেইনার ছাড়াই ডায়েট ও ট্রেডমিলে দৌড়ানো শুরু করেন।

তিনি জানান, ভুল পদ্ধতিতে ব্যায়ামের কারণে হাঁটুর সমস্যা এতটাই বেড়ে যায় যে সোজা হয়ে দাঁড়ানোও কঠিন হয়ে পড়েছিল।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, এমআরআই রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, তার হাঁটুর অবস্থা প্রায় ৬৫ বছর বয়সী ব্যক্তির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তাকে জানানো হয়েছিল, ভবিষ্যতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করা কঠিন হতে পারে।

পরে ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের পরামর্শে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিমাংশি বসুর অধীনে চিকিৎসা শুরু করেন বিপাশা।

ফিজিওথেরাপির পাশাপাশি বিশেষ ধরনের ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে হাঁটুর ওপর চাপ কমানোর কাজ শুরু করেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী।

তবে হাঁটুর সুস্থতা ধরে রাখতে নিয়মিত থেরাপি ও ব্যায়াম চালিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন বিপাশা।

#স্বাস্থ্য_সতর্কতা #বিপাশা_বসু #অস্টিওআর্থারাইটিস

চেকপোস্ট

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

ভুল ডায়েটে বিপাশার হাঁটুতে ক্ষয়, চিকিৎসক দিলেন সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

ফিট থাকতে গিয়ে ভুল পদ্ধতি অনুসরণ করে বড় ধরনের শারীরিক সমস্যায় পড়েছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

দ্রুত ওজন কমানোর জন্য পেশাদার প্রশিক্ষকের পরামর্শ ছাড়াই দৌড়ানো ও কঠোর ডায়েট শুরু করেছিলেন তিনি। এর পর থেকেই তার হাঁটুতে তীব্র ব্যথা শুরু হয়।

জানা গেছে, ২০০৫ সাল থেকেই হাঁটুর ক্ষয়জনিত রোগ অস্টিওআর্থারাইটিসে ভুগছেন বিপাশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই শারীরিক সমস্যার কথা জানান অভিনেত্রী।

বিপাশা বলেন, একসময় তার ওজন বেড়ে গিয়েছিল। শারীরিক পরিবর্তনের কারণে তিনি পোশাক দিয়ে শরীর ঢাকার চেষ্টা করতেন। পরে দ্রুত ওজন কমানোর সিদ্ধান্ত নিয়ে ট্রেইনার ছাড়াই ডায়েট ও ট্রেডমিলে দৌড়ানো শুরু করেন।

তিনি জানান, ভুল পদ্ধতিতে ব্যায়ামের কারণে হাঁটুর সমস্যা এতটাই বেড়ে যায় যে সোজা হয়ে দাঁড়ানোও কঠিন হয়ে পড়েছিল।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, এমআরআই রিপোর্ট দেখে চিকিৎসকরা জানান, তার হাঁটুর অবস্থা প্রায় ৬৫ বছর বয়সী ব্যক্তির মতো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি তাকে জানানো হয়েছিল, ভবিষ্যতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করা কঠিন হতে পারে।

পরে ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের পরামর্শে স্পোর্টস ফিজিওথেরাপিস্ট হিমাংশি বসুর অধীনে চিকিৎসা শুরু করেন বিপাশা।

ফিজিওথেরাপির পাশাপাশি বিশেষ ধরনের ওয়েট ট্রেনিংয়ের মাধ্যমে হাঁটুর ওপর চাপ কমানোর কাজ শুরু করেন তিনি। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী।

তবে হাঁটুর সুস্থতা ধরে রাখতে নিয়মিত থেরাপি ও ব্যায়াম চালিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন বিপাশা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত