স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করার পাশাপাশি ইতালির শ্রেণিকক্ষে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা নেই এমন শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রিসভা এ সংক্রান্ত একটি ডিক্রি-ল’ অনুমোদন করেছে।
নতুন নিয়মে নির্দিষ্ট শ্রেণিতে ইতালীয় ভাষায় অপর্যাপ্ত দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা ৩০ শতাংশের মধ্যে রাখার কথা বলা হয়েছে। তবে এটি মূলত নতুন আসা শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে; ইতালিতে জন্ম নেওয়া বা সেখানে কিন্ডারগার্টেনে পড়া শিশুদের অধিকাংশই এর আওতায় পড়বে না।
ডিক্রি-ল’ অবিলম্বে কার্যকর হতে পারে। তবে চূড়ান্ত আইনে পরিণত করতে ৬০ দিনের মধ্যে পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ইতালির মোট স্কুলশিক্ষার্থীর ১১ দশমিক ২ শতাংশ ছিল অ-ইতালীয় নাগরিক। একই সময়ে ৩০ শতাংশের বেশি বিদেশি শিক্ষার্থী থাকা শ্রেণির হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে ইতালির শিক্ষামন্ত্রী জুসেপ্পে ভালদিতারা বলেছেন, ভাষাগত দক্ষতার ঘাটতি শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক অগ্রগতিতে বাধা তৈরি করতে পারে।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬