শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভূমিসেবায় বেড়ায় গণশুনানি অনুষ্ঠিত

বেড়ায় ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত: সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়া উপজেলায় সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান ও সেবা কার্যক্রম দ্রুত করতে ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন (বর্তমান কৈটোলা) ভূমি অফিসে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক, কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান এবং বেড়া মডেল থানার পুলিশ ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার।

এ সময় জেলা প্রশাসক সরাসরি সেবাগ্রহীতাদের কাছ থেকে নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও অভিযোগ শোনেন। পরে এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ ভূমিসেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#পাবনা_সংবাদ #ভূমি_গণশুনানি #জনসেবা_কার্যক্রম

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

বেড়ায় ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত: সাধারণ মানুষের স্বস্তি প্রকাশ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

পাবনার বেড়া উপজেলায় সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধান ও সেবা কার্যক্রম দ্রুত করতে ভূমি বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিয়ে স্বস্তি প্রকাশ করেছেন সেবাপ্রত্যাশী সাধারণ মানুষ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়ন (বর্তমান কৈটোলা) ভূমি অফিসে এ গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক, কালেক্টর ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান এবং বেড়া মডেল থানার পুলিশ ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার।

এ সময় জেলা প্রশাসক সরাসরি সেবাগ্রহীতাদের কাছ থেকে নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন করসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতা ও অভিযোগ শোনেন। পরে এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ ভূমিসেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ভূমিসেবায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে এ ধরনের গণশুনানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত