সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঔষধি গাছ লাগানোর আহ্বান

বেড়ায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় পরিবেশ সুরক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নাকালিয়া সাড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ (৬৮) আসনের সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশপ্রেমী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নিয়মিত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

#বৃক্ষরোপণ #পরিবেশসুরক্ষা #পাবনারবেড়া

চেকপোস্ট

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

বেড়ায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

পাবনার বেড়ায় পরিবেশ সুরক্ষা ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট ২০২৬) বেড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে নাকালিয়া সাড়াশিয়া বণিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বেড়া উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ (৬৮) আসনের সংসদ সদস্য এ. কে. এম. সেলিম রেজা হাবিব

অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পরিবেশপ্রেমী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা নিয়মিত বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত