সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি

বেড়ায় পুলিশে হামলা ও আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার ৪

ছবি : চেকপোস্ট

পাবনার বেড়ায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে বেড়া মডেল থানা পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট সকাল ১০টার দিকে বেড়া উপজেলার কাগমাইরপাড়া এলাকায় পরোয়ানাভুক্ত আসামি সোহেলকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের বাধা দিয়ে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি বেড়া থানাধীন সম্ভুপুর মসজিদের সামনের সড়কে ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বেড়া মডেল থানায় দণ্ডবিধির ১৪৩, ২২৫, ১৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের করে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন বেড়া উপজেলার কাগমাইরপাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ জিকরুল (২২), মৃত আবদুল মালেকের ছেলে মোহাম্মদ রাশেদ খন্দকার (২২), মোহাম্মদের ছেলে মোহাম্মদ হৃদয় (২০) এবং মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে মোহাম্মদ অন্তর আলী (২২)।

এদিকে, বেড়া থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সানিল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

#পুলিশ_অভিযান #বেড়া_সংবাদ #আসামি_গ্রেপ্তার

চেকপোস্ট

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

বেড়ায় পুলিশে হামলা ও আসামি ছিনতাই মামলায় গ্রেপ্তার ৪

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

পাবনার বেড়ায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা ও আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে বেড়া মডেল থানা পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক পরোয়ানাভুক্ত আসামিকেও আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট সকাল ১০টার দিকে বেড়া উপজেলার কাগমাইরপাড়া এলাকায় পরোয়ানাভুক্ত আসামি সোহেলকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা পুলিশ সদস্যদের বাধা দিয়ে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি বেড়া থানাধীন সম্ভুপুর মসজিদের সামনের সড়কে ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বেড়া মডেল থানায় দণ্ডবিধির ১৪৩, ২২৫, ১৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের করে।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন বেড়া উপজেলার কাগমাইরপাড়া গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে মোহাম্মদ জিকরুল (২২), মৃত আবদুল মালেকের ছেলে মোহাম্মদ রাশেদ খন্দকার (২২), মোহাম্মদের ছেলে মোহাম্মদ হৃদয় (২০) এবং মোহাম্মদ আনোয়ার আলীর ছেলে মোহাম্মদ অন্তর আলী (২২)।

এদিকে, বেড়া থানা পুলিশের পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ রাব্বিকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার সানিল মধ্যপাড়া গ্রামের বাসিন্দা।

বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত