মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

স্কুল-কলেজ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বন্ধ থাকবে

বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান, জানুন আখেরি চাহার সোম্বার কারণ

ছবি : এআই জেনারেটেড

আগামীকাল বুধবার (১২ আগস্ট) আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দিনটি সরকারি সাধারণ ছুটি নয়; শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এটি ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত।

গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি পালন করা হবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও ছুটির নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে।

আখেরি চাহার সোম্বা কী?

‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দ। এর অর্থ হলো ‘সফর মাসের শেষ বুধবার’। মুসলিম বিশ্বের কিছু দেশে দিনটি বিশেষ মর্যাদায় পালন করা হয়।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের শেষ সময়ের একটি ঘটনার সঙ্গে এ দিনটিকে সম্পৃক্ত করা হয়। বর্ণনা অনুযায়ী, ইন্তেকালের কয়েক দিন আগে অসুস্থতার সময় বুধবার তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ও ইরাকসহ কয়েকটি দেশে দিনটি পালনের প্রচলন রয়েছে।

শরিয়তে কি এ দিবস পালনের অনুমোদন আছে?

ইসলামী ইতিহাসবিদ ও আলেমদের একটি অংশের মতে, সাহাবায়ে কেরামের যুগে আখেরি চাহার সোম্বাকে আলাদা কোনো ধর্মীয় উৎসব বা আনুষ্ঠানিক দিবস হিসেবে পালনের প্রমাণ পাওয়া যায় না।

অনেক আলেম বলেন, এ দিনে বিশেষ গোসল, নির্দিষ্ট নফল নামাজ, বিশেষ দোয়া, মিলাদ বা নির্দিষ্ট ইবাদতকে বাধ্যতামূলক মনে করার কোনো শরিয়তসম্মত ভিত্তি নেই। তবে সাধারণভাবে দোয়া, নফল ইবাদত ও দান-সদকা করা ইসলামে সবসময়ই ভালো কাজ হিসেবে বিবেচিত।

#বাংলাদেশসংবাদ #আখেরিচাহারসোম্বা #শিক্ষাপ্রতিষ্ঠানবন্ধ

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান, জানুন আখেরি চাহার সোম্বার কারণ

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

আগামীকাল বুধবার (১২ আগস্ট) আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে দিনটি সরকারি সাধারণ ছুটি নয়; শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী এটি ঐচ্ছিক ছুটি হিসেবে নির্ধারিত।

গত ১৮ ফেব্রুয়ারি প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি পালন করা হবে।

রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ইতোমধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকেও ছুটির নোটিশ দেওয়া হয়েছে।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে।

আখেরি চাহার সোম্বা কী?

‘আখেরি চাহার সোম্বা’ আরবি ও ফারসি শব্দ। এর অর্থ হলো ‘সফর মাসের শেষ বুধবার’। মুসলিম বিশ্বের কিছু দেশে দিনটি বিশেষ মর্যাদায় পালন করা হয়।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী, রাসুলুল্লাহ (সা.)-এর জীবনের শেষ সময়ের একটি ঘটনার সঙ্গে এ দিনটিকে সম্পৃক্ত করা হয়। বর্ণনা অনুযায়ী, ইন্তেকালের কয়েক দিন আগে অসুস্থতার সময় বুধবার তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরান ও ইরাকসহ কয়েকটি দেশে দিনটি পালনের প্রচলন রয়েছে।

শরিয়তে কি এ দিবস পালনের অনুমোদন আছে?

ইসলামী ইতিহাসবিদ ও আলেমদের একটি অংশের মতে, সাহাবায়ে কেরামের যুগে আখেরি চাহার সোম্বাকে আলাদা কোনো ধর্মীয় উৎসব বা আনুষ্ঠানিক দিবস হিসেবে পালনের প্রমাণ পাওয়া যায় না।

অনেক আলেম বলেন, এ দিনে বিশেষ গোসল, নির্দিষ্ট নফল নামাজ, বিশেষ দোয়া, মিলাদ বা নির্দিষ্ট ইবাদতকে বাধ্যতামূলক মনে করার কোনো শরিয়তসম্মত ভিত্তি নেই। তবে সাধারণভাবে দোয়া, নফল ইবাদত ও দান-সদকা করা ইসলামে সবসময়ই ভালো কাজ হিসেবে বিবেচিত।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত