সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের মূল লক্ষ্য হলো আইন প্রণয়নসহ দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর সমাধান জাতীয় সংসদের মাধ্যমেই করা। রাজপথ বা অন্য জায়গায় বক্তব্য দেওয়া গেলেও সংসদে কথা বলতে হবে নির্ধারিত বিধি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে।
তিনি অভিযোগ করেন, আইন প্রণয়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে ওয়াক আউট করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম অধিবেশন থেকেই বিরোধী দল মানবাধিকার কমিশন আইন ও গুম প্রতিরোধ সংক্রান্ত আইনের দাবি জানিয়ে আসছে। আগের আইনের ত্রুটি সংশোধনে আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট পক্ষগুলো কাজ করেছে। দেশি-বিদেশি অংশীজন, কূটনৈতিক মিশন, মানবাধিকার সংস্থা ও ইউএনডিপির সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন বিল প্রস্তুত করা হয়েছে।
তিনি বলেন, মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল সংসদে উত্থাপন করে কমিটিতে পাঠানোর প্রস্তুতি ছিল। সদস্যদের আগেই বিলের কপি দেওয়া হয়েছিল এবং কমিটিতে বিস্তারিত আলোচনার সুযোগ ছিল। কিন্তু বিল উত্থাপনকে অজুহাত বানিয়ে বিরোধী দল সংসদ ত্যাগ করেছে।
বিরোধীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংসদ সদস্যদের ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্দিষ্ট তথ্য দিলে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে। তবে কোনো ঘটনা, স্থান বা ব্যক্তির তথ্য ছাড়া শুধু অভিযোগ করা এবং সংসদে তথ্যভিত্তিক বক্তব্য দেওয়া এক বিষয় নয়।
তিনি বলেন, কোনো সংসদ সদস্যের ওপর কোথায় হামলা হয়েছে বা কাকে গ্রেপ্তার করা হয়েছে সুনির্দিষ্ট তথ্য দিলে তাৎক্ষণিকভাবে জবাব দেওয়া হবে।
শেষে জাতীয় সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে সরকারি ও বিরোধী দলের সব সংসদ সদস্যের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬