শুক্রবার, ০৮ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

বড় পদক্ষেপ বিসিবির

বিপিএলে ম্যাচ ফিক্সিং, ক্রিকেটারসহ নিষিদ্ধ ৫

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলে ম্যাচ ফিক্সিং ও বেটিং-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

নিষিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম রয়্যালস-এর টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেস-এর সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, অমিত মজুমদার, সিলেট ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান।

বিসিবি জানিয়েছে, তাদের বিরুদ্ধে বেটিং, দুর্নীতিমূলক কর্মকাণ্ড, তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে জবাব দিতে হবে অভিযুক্তদের। তবে সামিনুর রহমানের ক্ষেত্রে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ জারি হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকছে না।

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে একই বছরের অক্টোবরে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বিসিবির কাছে।

তদন্ত প্রতিবেদনে বেটিং কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, তথ্য গোপন, যোগাযোগ মুছে ফেলা এবং দুর্নীতিবিরোধী কর্মকর্তার সঙ্গে অসহযোগিতার বিষয় উঠে আসে। পরে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল প্রতিবেদনটি যাচাই-বাছাই করেন। তার পর্যালোচনায় পাওয়া প্রমাণের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

#বিসিবি #বিপিএল #ম্যাচফিক্সিং

চেকপোস্ট

শুক্রবার, ০৮ মে ২০২৬

বিপিএলে ম্যাচ ফিক্সিং, ক্রিকেটারসহ নিষিদ্ধ ৫

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিপিএলে ম্যাচ ফিক্সিং ও বেটিং-সংক্রান্ত দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। বৃহস্পতিবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

নিষিদ্ধ হওয়া ব্যক্তিরা হলেন— চট্টগ্রাম রয়্যালস-এর টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেস-এর সহ-মালিক তৌহিদুল হক তৌহিদ, অমিত মজুমদার, সিলেট ফ্র্যাঞ্চাইজির ম্যানেজার রেজওয়ান কবির এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার সামিনুর রহমান।

বিসিবি জানিয়েছে, তাদের বিরুদ্ধে বেটিং, দুর্নীতিমূলক কর্মকাণ্ড, তদন্তে অসহযোগিতা এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগের নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে জবাব দিতে হবে অভিযুক্তদের। তবে সামিনুর রহমানের ক্ষেত্রে ‘নোটিশ অব ইনটেনডেড এক্সক্লুশন অর্ডার’ জারি হওয়ায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকছে না।

বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ ৯ মাস তদন্ত শেষে একই বছরের অক্টোবরে ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় বিসিবির কাছে।

তদন্ত প্রতিবেদনে বেটিং কার্যক্রম, দুর্নীতির প্রস্তাব, তথ্য গোপন, যোগাযোগ মুছে ফেলা এবং দুর্নীতিবিরোধী কর্মকর্তার সঙ্গে অসহযোগিতার বিষয় উঠে আসে। পরে বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল প্রতিবেদনটি যাচাই-বাছাই করেন। তার পর্যালোচনায় পাওয়া প্রমাণের ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত