শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

ব্যবস্থা নেওয়ার আশ্বাস

বিজয়-২৪ হলে খালি আসন বণ্টনে অনিয়মের অভিযোগ

ছবি: চেকপোস্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) বিজয়-২৪ হলে আসন বণ্টন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগ, হলের বেশ কিছু আসন খালি থাকা সত্ত্বেও নিয়ম অনুযায়ী বৈধ আবেদনকারীদের মধ্যে সেসব আসন বণ্টন করা হচ্ছে না।

গত ১৯ জানুয়ারি হল প্রশাসনের জারি করা নোটিশে বৈধভাবে আসন বণ্টনের লক্ষ্যে শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। পরে ৯ ফেব্রুয়ারি প্রকাশিত আরেক নোটিশে ১৩২টি আসনের বিপরীতে বৈধ শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পাশাপাশি আরও ১৮টি নতুন আসন বরাদ্দ দেওয়ার কথা জানানো হয়।

তবে শিক্ষার্থীদের দাবি, ১৮টি আসন বরাদ্দের কথা উল্লেখ থাকলেও কয়েকজন সিনিয়র শিক্ষার্থী হল ছেড়ে যাওয়ার পর বর্তমানে প্রায় ৩০টি আসন খালি রয়েছে। এসব আসন নিয়ম অনুযায়ী বণ্টন না করে পরিচিতি ও সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে কেউ কেউ হলে উঠছেন বলে অভিযোগ তাদের। একই সঙ্গে অনেকে ইচ্ছামতো আসন পরিবর্তন করছেন বলেও অভিযোগ রয়েছে।

এর আগে গত ৩০ আগস্ট হল প্রশাসনের এক নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষার্থীকে আসন বরাদ্দ, হলে অবস্থান কিংবা কক্ষ ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

ফিশারিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রিসাদ মাহমুদ অভিযোগ করেন, প্রায় এক বছর আগে হলের আসনের জন্য আবেদন করলেও এখনো তিনি আসন পাননি। তার দাবি, পারিবারিক অসচ্ছলতার কারণে হলে থাকার প্রয়োজন হলেও আসন খালি থাকা সত্ত্বেও তিনি বঞ্চিত হচ্ছেন।

ব্যবস্থাপনা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাকিব বলেন, দীর্ঘদিন ধরে আবেদন করেও অনেকে আসন পাচ্ছেন না। অন্যদিকে বিভিন্ন পরিচয় ও দলীয় পরিচয়ের মাধ্যমে কেউ কেউ নিয়মবহির্ভূতভাবে হলে উঠছেন বলে অভিযোগ করেন তিনি। দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ায় খালি আসনগুলো বণ্টনের দাবি জানান তিনি।

অভিযোগের বিষয়ে বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মুহাম্মদ ফরহাদ আলী বলেন, বিষয়গুলো তারা জানতে পেরেছেন। এ নিয়ে হলের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করা হবে। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাকি খালি আসনগুলোতে খুব শিগগিরই আসন বণ্টন করা হবে।

#জাবিপ্রবি #বিজয়২৪হল #আসনবণ্টন

চেকপোস্ট

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

বিজয়-২৪ হলে খালি আসন বণ্টনে অনিয়মের অভিযোগ

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত