মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপনের সম্ভাবনা

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, কিলোমিটারে ২০ পয়সা

টিবিএস। ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর এবার বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়াও বাড়ানোর প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। সেখানে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে পরিবহন ভাড়া সমন্বয়ের জন্য বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

তবে প্রস্তাবিত ভাড়া কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন প্রয়োজন হবে।

#বাসভাড়া #বিআরটিএ #জ্বালানি_তেলের_দাম

চেকপোস্ট

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

বাসভাড়া বাড়ানোর প্রস্তাব, কিলোমিটারে ২০ পয়সা

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ার পর এবার বাসভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) বনানী কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব দেওয়া হয়।

বৈঠকে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

ডিটিসি এলাকায় মিনিবাসের ভাড়াও বাড়ানোর প্রস্তাব দিয়েছে মালিক সমিতি। সেখানে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে।

বৈঠক শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এ এস এম আহমেদ খোকন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে পরিবহন ভাড়া সমন্বয়ের জন্য বৈঠকে প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি জানান, এ বিষয়ে আগামী দু-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে।

তবে প্রস্তাবিত ভাড়া কার্যকর হওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও প্রজ্ঞাপন প্রয়োজন হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত