সোমবার, ০৮ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

বিতর্ক নয়, কাজে প্রমাণ দিতে চান তামিম

বাপের দোয়া বিতর্কে তামিমের জবাব, এবার ক্রিকেটের দোয়া করতে চাই

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর আলোচিত ‘বাপের দোয়া’ মন্তব্য নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির নতুন নেতৃত্ব ঘিরে চলা সমালোচনার জবাবে তিনি বলেছেন, সমালোচনার উত্তর কথায় নয়, কাজে দিতে চান।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন শেষে সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তামিম বলেন, কে কী তকমা দিচ্ছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত। এরপর হাস্যরসের সুরে তিনি বলেন, দেখা যাক, ‘বাপের দোয়া’ থেকে ক্রিকেটের দোয়া করা যায় কি না।

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর থেকেই কয়েকজন সদস্যের রাজনৈতিক ও পারিবারিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সেই সূত্র ধরেই অনেকেই বোর্ডকে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড বলে মন্তব্য করেছিলেন।

তবে নতুন সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করেছেন, তিনি ও তাঁর সহকর্মীরা এমন কোনো কাজ করতে চান না যাতে বিসিবি বিতর্কিত হয়। সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

তামিম বলেন, মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক। তবে ভুল থেকে দ্রুত শিক্ষা নিয়ে তা সংশোধন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

উল্লেখ্য, ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে পরিচালনা পর্ষদের সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন তিনি। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

#বাংলাদেশক্রিকেট #তামিমইকবাল #বিসিবি

চেকপোস্ট

সোমবার, ০৮ জুন ২০২৬

বাপের দোয়া বিতর্কে তামিমের জবাব, এবার ক্রিকেটের দোয়া করতে চাই

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর আলোচিত ‘বাপের দোয়া’ মন্তব্য নিয়ে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবির নতুন নেতৃত্ব ঘিরে চলা সমালোচনার জবাবে তিনি বলেছেন, সমালোচনার উত্তর কথায় নয়, কাজে দিতে চান।

রোববার বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন শেষে সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে তামিম বলেন, কে কী তকমা দিচ্ছেন, সেটা তাদের ব্যক্তিগত মতামত। এরপর হাস্যরসের সুরে তিনি বলেন, দেখা যাক, ‘বাপের দোয়া’ থেকে ক্রিকেটের দোয়া করা যায় কি না।

বিসিবির অ্যাডহক কমিটি গঠনের পর থেকেই কয়েকজন সদস্যের রাজনৈতিক ও পারিবারিক পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সেই সূত্র ধরেই অনেকেই বোর্ডকে ‘বাপের দোয়া’ ক্রিকেট বোর্ড বলে মন্তব্য করেছিলেন।

তবে নতুন সভাপতি তামিম ইকবাল স্পষ্ট করেছেন, তিনি ও তাঁর সহকর্মীরা এমন কোনো কাজ করতে চান না যাতে বিসিবি বিতর্কিত হয়। সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

তামিম বলেন, মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক। তবে ভুল থেকে দ্রুত শিক্ষা নিয়ে তা সংশোধন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

উল্লেখ্য, ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। পরে পরিচালনা পর্ষদের সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি নির্বাচিত হন তিনি। সহসভাপতি হয়েছেন ফাহিম সিনহা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত