বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাগেরহাটের রামপালে যুবদলের র‍্যালি ও আলোচনা সভা

ছবি : চেকপোস্ট

বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে র‍্যালি-পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্যসচিব এস এম আলমগীর কবির বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফিরোজ কবির। সভা সঞ্চালনা করেন যুবদল নেতা গাজী শাহাজালাল।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের মহিউদ্দিন কচি, ওলামা দলের সভাপতি মো. গোলাম মোস্তফা, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা শাহিনুর রহমান পলাশ, উজলকুড় ইউনিয়নের মল্লিক কামরুজ্জামান তিতাশ, বাইনতলা ইউনিয়নের মো. জিল্লুর, রামপাল সদর ইউনিয়নের ওহিদুজ্জামান সাবু, হুড়কা ইউনিয়নের ইমরান হোসেন, বাঁশতলী ইউনিয়নের মো. কামরুল ইসলাম এবং ভোজপাতিয়া ইউনিয়নের মো. জিলানি শেখ জিকোসহ স্থানীয় নেতারা।

সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি সরকারের কার্যক্রমে সহযোগিতা এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

#রামপাল #যুবদলেরপ্রতিষ্ঠাবার্ষিকী #বাগেরহাটেরখবর

চেকপোস্ট

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

বাগেরহাটের রামপালে যুবদলের র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

বাগেরহাটের রামপালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে র‍্যালি-পরবর্তী আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্যসচিব এস এম আলমগীর কবির বাচ্চু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শেখ ফিরোজ কবির। সভা সঞ্চালনা করেন যুবদল নেতা গাজী শাহাজালাল।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের মহিউদ্দিন কচি, ওলামা দলের সভাপতি মো. গোলাম মোস্তফা, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা শাহিনুর রহমান পলাশ, উজলকুড় ইউনিয়নের মল্লিক কামরুজ্জামান তিতাশ, বাইনতলা ইউনিয়নের মো. জিল্লুর, রামপাল সদর ইউনিয়নের ওহিদুজ্জামান সাবু, হুড়কা ইউনিয়নের ইমরান হোসেন, বাঁশতলী ইউনিয়নের মো. কামরুল ইসলাম এবং ভোজপাতিয়া ইউনিয়নের মো. জিলানি শেখ জিকোসহ স্থানীয় নেতারা।

সভায় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি সরকারের কার্যক্রমে সহযোগিতা এবং এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে স্থানীয় যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত