বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

ইরান হামলার পর পাশে থাকার জন্য ঢাকাকে ধন্যবাদ

বাংলাদেশের সংহতির প্রশংসায় ইউএই প্রেসিডেন্ট

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের পাশে থাকার জন্য বাংলাদেশের সংহতি ও সমর্থনের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

চিঠিতে ইউএই প্রেসিডেন্ট দেশটিতে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে নিহতদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

শেখ মোহাম্মদ বিন জায়েদ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ইউএই প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।

#আন্তর্জাতিক_সম্পর্ক #বাংলাদেশ_ইউএই #শেখ_মোহাম্মদ_বিন_জায়েদ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

বাংলাদেশের সংহতির প্রশংসায় ইউএই প্রেসিডেন্ট

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের পাশে থাকার জন্য বাংলাদেশের সংহতি ও সমর্থনের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

চিঠিতে ইউএই প্রেসিডেন্ট দেশটিতে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে নিহতদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।

শেখ মোহাম্মদ বিন জায়েদ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

এ ছাড়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ইউএই প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত