বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশের সংহতির প্রশংসায় ইউএই প্রেসিডেন্ট

ইরানের হামলার পর সংযুক্ত আরব আমিরাতের পাশে থাকার জন্য বাংলাদেশের সংহতি ও সমর্থনের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।বৃহস্পতিবার (৩০ জুলাই) প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।চিঠিতে ইউএই প্রেসিডেন্ট দেশটিতে হামলায় নিহত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে নিহতদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান।শেখ মোহাম্মদ বিন জায়েদ বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। তিনি অর্থনৈতিক, উন্নয়ন ও মানবিক সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে দ্রুত বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন ইউএই প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী হবে।

বাংলাদেশের সংহতির প্রশংসায় ইউএই প্রেসিডেন্ট