মঙ্গলবার, ১৯ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

নতুন কোচ আসছে দ্রুত

বাংলাদেশের কোচ হচ্ছেন না কোলম্যান, ভেস্তে গেল চুক্তি

ক্রিস কোলম্যান। পুরোনো ছবি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যানের আসা শেষ পর্যন্ত আর হচ্ছে না। কয়েকদিনের আলোচনা ও চুক্তির অগ্রগতি শেষ মুহূর্তে থেমে গেছে এজেন্ট ফি নিয়ে মতবিরোধে।

সোমবার ১৮ মে রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, কোচ চূড়ান্তের পর চুক্তির পথে এগোলেও এজেন্ট ফি নিয়ে দুই পক্ষের সমঝোতা হয়নি। বাফুফে এজেন্ট ফি দিতে রাজি না থাকায় আলোচনা সেখানেই থেমে যায়।

যদিও তাবিথ সরাসরি কোলম্যানের নাম বলেননি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আলোচনাটি হচ্ছিল সাবেক ওয়েলস কোচের সঙ্গেই। ইউরো ২০১৬-তে ওয়েলসকে সেমিফাইনালে তোলা কোলম্যানকে আনার চেষ্টা করছিল বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক শর্তে সমঝোতা হয়নি।

তবে জাতীয় দল কোচহীন থাকছে না বলে আশ্বস্ত করেছেন বাফুফে সভাপতি। আগামী ২৪ মে থেকেই নতুন বিদেশি কোচ দলের দায়িত্ব নেবেন এবং তার অধীনেই বাংলাদেশ খেলবে সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

বর্তমানে জার্মান কোচ বার্নড স্টর্ক ও ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলির নাম আলোচনায় রয়েছে। খুব দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বাফুফে।

#বাংলাদেশ_ফুটবল #ক্রিস_কোলম্যান #বাফুফে

চেকপোস্ট

মঙ্গলবার, ১৯ মে ২০২৬

বাংলাদেশের কোচ হচ্ছেন না কোলম্যান, ভেস্তে গেল চুক্তি

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে সাবেক ওয়েলস কোচ ক্রিস কোলম্যানের আসা শেষ পর্যন্ত আর হচ্ছে না। কয়েকদিনের আলোচনা ও চুক্তির অগ্রগতি শেষ মুহূর্তে থেমে গেছে এজেন্ট ফি নিয়ে মতবিরোধে।

সোমবার ১৮ মে রাতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, কোচ চূড়ান্তের পর চুক্তির পথে এগোলেও এজেন্ট ফি নিয়ে দুই পক্ষের সমঝোতা হয়নি। বাফুফে এজেন্ট ফি দিতে রাজি না থাকায় আলোচনা সেখানেই থেমে যায়।

যদিও তাবিথ সরাসরি কোলম্যানের নাম বলেননি, তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আলোচনাটি হচ্ছিল সাবেক ওয়েলস কোচের সঙ্গেই। ইউরো ২০১৬-তে ওয়েলসকে সেমিফাইনালে তোলা কোলম্যানকে আনার চেষ্টা করছিল বাফুফে। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক শর্তে সমঝোতা হয়নি।

তবে জাতীয় দল কোচহীন থাকছে না বলে আশ্বস্ত করেছেন বাফুফে সভাপতি। আগামী ২৪ মে থেকেই নতুন বিদেশি কোচ দলের দায়িত্ব নেবেন এবং তার অধীনেই বাংলাদেশ খেলবে সান মারিনোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

বর্তমানে জার্মান কোচ বার্নড স্টর্ক ও ফিলিপাইনের সাবেক কোচ টমাস ডুলির নাম আলোচনায় রয়েছে। খুব দ্রুতই নতুন কোচের নাম ঘোষণা করতে পারে বাফুফে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত