রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

রোগী ও স্বজনদের জন্য নিরাপদ হোটেল

বাংলাদেশি রোগী ফেরাতে কলকাতার হাসপাতালের নতুন উদ্যোগ

কলকাতার উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল। ছবি: টেলিগ্রাফ ইন্ডিয়া

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় উদ্বিগ্ন কলকাতার হাসপাতালগুলো। রোগী ফেরাতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতার কয়েকটি বেসরকারি হাসপাতাল।

রোববার (৬ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রতিনিধিদলগুলো বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলবে। পাশাপাশি কলকাতায় নিরাপদ হোটেল ও লজ খোঁজা এবং আগাম কক্ষ বুকিংয়ের বিষয়ে সহায়তা করবে তারা।

চিকিৎসার জন্য কলকাতায় যাওয়া বাংলাদেশি রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুমোদিত ও নিরাপদ আবাসন বেছে নেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

অগ্নিকাণ্ডের পর নিরাপত্তায় জোর

সম্প্রতি কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ নয়জনের মৃত্যু হয়। ওই ঘটনার পর বাংলাদেশি রোগী ও তাদের স্বজনদের কলকাতায় অবস্থানের ক্ষেত্রে নতুন করে নিরাপত্তার বিষয়টি সামনে এসেছে।

বাংলাদেশ হাইকমিশন ও ভারতীয় হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পর্যটকদের নিরাপদ আবাসন ও যাতায়াত নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে।

হাইকমিশনের সতর্কবার্তায় কলকাতায় যাওয়ার আগেই বৈধ ও প্রয়োজনীয় নিরাপত্তা অনুমোদন থাকা হোটেলে কক্ষ বুকিং নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে সড়কপথে যাওয়া রোগীদের কম খরচের আশায় অনিরাপদ বা সন্দেহজনক গেস্ট হাউসে না ওঠার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশে আসছে হাসপাতালের প্রতিনিধিরা

বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা সহজ করতে বিপি পোদ্দার হাসপাতাল, উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল, রুবি জেনারেল হাসপাতাল ও দেসুন হাসপাতাল যৌথভাবে উদ্যোগ নিয়েছে।

উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের থাকার সুবিধার জন্য আলিপুর এলাকার একাধিক গেস্ট হাউস ও হোটেলের সঙ্গে চুক্তি করেছে।

উডল্যান্ডস ও বিপি পোদ্দার হাসপাতালের শীর্ষ প্রতিনিধিরা আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসার পরিকল্পনা করেছেন। তারা রোগী ও স্বজনদের সঙ্গে সরাসরি কথা বলার পাশাপাশি কলকাতার নিরাপদ হোটেল ও গেস্ট হাউসের তালিকাও তুলে দেবেন।

কলকাতার কয়েকটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালের কাছাকাছি বিশেষ আবাসন সুবিধা তৈরির উদ্যোগও নিয়েছে।

রোগীদের জন্য বিশেষ ডেস্ক

এর আগে বাংলাদেশি রোগীদের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিনিধিদল পাঠিয়েছিল রুবি জেনারেল হাসপাতাল। এবার বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা নিতে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য একটি বিশেষ ডেস্ক চালুর উদ্যোগ নিয়েছে হাসপাতালটি।

বিপি পোদ্দার হাসপাতালের অপারেশনস বিভাগের চিফ জেনারেল ম্যানেজার সুভাষিস দত্ত বলেন, তারা ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। হাসপাতালের কাছাকাছি নিরাপদ থাকার জায়গাগুলোর তালিকা তৈরি করা হয়েছে এবং রোগীদের কলকাতায় আসার আগেই কক্ষ বুকিংয়ে সহায়তা করা হচ্ছে।

দীর্ঘমেয়াদি চিকিৎসায় আবাসন বড় বিষয়

উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিইও ও অ্যাসোসিয়েশন অব হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি রূপক বড়ুয়া এবং দেসুন হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সজল দত্ত জানান, বাংলাদেশি বহির্বিভাগের রোগীদের অনেককেই দীর্ঘ সময় ভারতে থাকতে হয়।

তাদের মতে, আগাম নিরাপদ হোটেল বুকিংয়ের ব্যবস্থা চালু হলে রোগী ও স্বজনদের ভোগান্তি কমবে এবং চিকিৎসা পর্যটনে আস্থাও বাড়বে।

রূপক বড়ুয়া বলেন, বহির্বিভাগের রোগীদের অনেকের চিকিৎসা দীর্ঘ সময় ধরে চলে। এ সময় তাদের হোটেলে থাকতে হয়। অনেকে চিকিৎসার পাশাপাশি ভ্রমণও করেন। তাই নিরাপদ আবাসনের ব্যবস্থা চিকিৎসা পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ।

মেডিকেল ভিসা নিয়ে যা জানা গেল

ভারতে চিকিৎসার জন্য ভর্তি হতে হলে বাংলাদেশি রোগীদের মেডিকেল ভিসার প্রয়োজন হয়। তবে বহির্বিভাগের রোগীদের ক্ষেত্রে সবসময় মেডিকেল ভিসার প্রয়োজন হয় না।

জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে স্বল্প সময়ের নোটিশে মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

বাংলাদেশি রোগীর সংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে নিরাপদ আবাসন, আগাম হোটেল বুকিং ও সরাসরি রোগীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে কলকাতার হাসপাতালগুলো আবারও বাংলাদেশি চিকিৎসা পর্যটকদের আস্থা ফেরানোর চেষ্টা করছে।

#বাংলাদেশিরোগী #ভারতেচিকিৎসা #চিকিৎসাপর্যটন

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশি রোগী ফেরাতে কলকাতার হাসপাতালের নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত