রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঋণের চেক ও গাছের চারা বিতরণ

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ছবি : চেকপোস্ট

 বর্নাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা, ঋনের চেক বিতরন, চিত্রাঙ্কন প্রতিযোগীতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ৬ জুলাই খুলনায় প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়। 

দিবসের এবারের প্রতিপাদ্য " উন্নত পল্লী সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ । দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আলোচনা সভায়  প্রধান অতিথি খুলনা  জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, আবহমান গ্রাম- বাংলার পল্লী জনমানবের  আর্থ-সামাজিক  উন্নয়নের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। বর্তমানে দেশের শতকরা ৬৮ ভাগ জনসংখ্যা পল্লীতে বসবাস করেন৷ 

উন্নয়ন মানে শুধু টাকা পয়সার উন্নয়ন নয়,সমাজের সবাইকে নিয়ে সুসাস্থ্যের সাথে সামনের দিকে এগিয়ে নেওয়া হলো উন্নয়ন। পল্লী উন্নয়নের জন্য বিআরডিবির সাথে আমাদের সকলকে এক সাথে কাজ করতে হবে। সরকার বৃক্ষ রোপনের জন্য উদ্যোগ নিয়েছে যা পরোক্ষভাবে পল্লী উন্নয়নের সাথে সংযুক্ত। চেক গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি এই অর্থ দিয়ে ছোট পরিসরে খামার বা ব্যবসা করে নিজেদেরকে সাবলম্বী করে গড়ে তুলতে পারেন। 

তাহলেই নিজেদের উন্নয়নের পাশাপাশি পল্লী উন্নয়নে অবদান রাখতে পারবেন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড ( বিআরডিবি) খুলনার পরিচালক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিতান কুমার মন্ডল, স্বাগত বক্তব্যে রাখেন, বিআরডিবির উপপ্রকল্প পরিচালক মোঃ আবু বিল্লাহ হোসেন।অনুষ্ঠানে সুফলভোগী সুশীল কুমার পাল ও সমাজকর্মী মোঃ হুমায়ুন কবীর বক্তব্যে রাখেন। 

খুলনা জেলা প্রশাসন ও বিআরডিবির যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিআরডিবির সুফলভোগীদের মাঝে গাছের চারা, পুরস্কার, ঋনের চেক বিতরন ও চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে তিনজন সুফলভোগীদের মাঝে তিন লাখ ২৫ হাজার টাকার চেক বিতরন করা হয়। দিবসটি উপলক্ষে এর আগে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্নাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার জনগন অংশ নেন।

Image

#খুলনা #বিআরডিবি #জাতীয়পল্লীউন্নয়নদিবস

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

বর্ণাঢ্য আয়োজনে খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত