শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

সংগ্রহ তহবিল থেকে সহায়তা বিতরণ

বন্যার ক্ষত কাটাতে বাঁশখালীর ৩৮ পরিবারের পাশে জাবিপ্রবি শিক্ষার্থীরা

ছবি : চেকপোস্ট

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে গঠিত তহবিল থেকে উপজেলার কদম রসুল, ডোংরা ও খানখানাবাদ গ্রামের বন্যাকবলিত ৩৮টি পরিবারের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় উপকূলীয় এসব গ্রামের অসংখ্য বসতঘর, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের প্রয়োজনীয়তা বিবেচনায় শিক্ষার্থীরা স্বেচ্ছায় তহবিল সংগ্রহের উদ্যোগ নেন।

সহায়তা পেয়ে কদম রসুল গ্রামের বিধবা সানোয়ারা বেগম বলেন, ‘আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। তোমাদের এই সহযোগিতা আমাকে নতুন করে বেঁচে থাকার সাহস জুগিয়েছে।’

ডোংরা গ্রামের বাসিন্দা শাহিন আক্তার বলেন, ‘বন্যায় আমাদের গবাদিপশু, হাঁস-মুরগিসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সন্তানদের নিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’

চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয় এবং জামালপুরের বিভিন্ন পর্যায়ের মানুষের সহযোগিতায় আমরা মোট ৬৪ হাজার ২৮৩ টাকা সংগ্রহ করেছি। যাচাই-বাছাইয়ের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। শুরুতে টিন বিতরণের পরিকল্পনা থাকলেও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়া, সময়ের স্বল্পতা এবং স্বেচ্ছাসেবকের সীমাবদ্ধতার কারণে নগদ অর্থ প্রদান করা হয়েছে। খুব শিগগিরই আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

সহায়তা বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কোষাধ্যক্ষ সজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Image

#জাবিপ্রবি #মানবিক_সহায়তা #বাঁশখালী_খবর

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

বন্যার ক্ষত কাটাতে বাঁশখালীর ৩৮ পরিবারের পাশে জাবিপ্রবি শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষার্থীরা।

শুক্রবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে গঠিত তহবিল থেকে উপজেলার কদম রসুল, ডোংরা ও খানখানাবাদ গ্রামের বন্যাকবলিত ৩৮টি পরিবারের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়।

সংগঠন সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যায় উপকূলীয় এসব গ্রামের অসংখ্য বসতঘর, কৃষিজমি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের প্রয়োজনীয়তা বিবেচনায় শিক্ষার্থীরা স্বেচ্ছায় তহবিল সংগ্রহের উদ্যোগ নেন।

সহায়তা পেয়ে কদম রসুল গ্রামের বিধবা সানোয়ারা বেগম বলেন, ‘আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি। তোমাদের এই সহযোগিতা আমাকে নতুন করে বেঁচে থাকার সাহস জুগিয়েছে।’

ডোংরা গ্রামের বাসিন্দা শাহিন আক্তার বলেন, ‘বন্যায় আমাদের গবাদিপশু, হাঁস-মুরগিসহ অনেক কিছু নষ্ট হয়ে গেছে। সন্তানদের নিয়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে। এই সহায়তা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।’

চট্টগ্রাম বিভাগীয় ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইয়াসির আরাফাত বলেন, ‘বিশ্ববিদ্যালয় এবং জামালপুরের বিভিন্ন পর্যায়ের মানুষের সহযোগিতায় আমরা মোট ৬৪ হাজার ২৮৩ টাকা সংগ্রহ করেছি। যাচাই-বাছাইয়ের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারকে এই সহায়তা দেওয়া হয়েছে। শুরুতে টিন বিতরণের পরিকল্পনা থাকলেও যোগাযোগব্যবস্থা ভেঙে পড়া, সময়ের স্বল্পতা এবং স্বেচ্ছাসেবকের সীমাবদ্ধতার কারণে নগদ অর্থ প্রদান করা হয়েছে। খুব শিগগিরই আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করা হবে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

সহায়তা বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজ, কোষাধ্যক্ষ সজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত