মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আসামি পলাতক

বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবা ও সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার

ছবি: চেকপোস্ট

জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রুবেল মিয়া (৩৫) নামে একজনকে আসামি করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পলাতক ছিলেন।

রোববার (৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকাউরিয়া সীমারপাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর সূত্রে জানা গেছে, চরকাউরিয়া সীমারপাড় এলাকায় রুবেল মিয়ার দখলে থাকা একটি এককক্ষবিশিষ্ট টিনের চৌচালা বসতঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় একটি লাল ঢাকনাযুক্ত স্বচ্ছ প্লাস্টিকের বড় বয়ামের ভেতর চারটি কালো রঙের জিপারযুক্ত পলিপ্যাক পাওয়া যায়। এসব প্যাকেট থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৮১২টি ইয়াবা, যার ওজন ৮১ গ্রাম, উদ্ধার করা হয়। একই বয়ামের ভেতর থেকে মাদক বিক্রির মাধ্যমে পাওয়া বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি নোটে ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, নগদ অর্থ বাদে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৬ হাজার টাকা।

অভিযানের সময় রুবেল মিয়া পলাতক ছিলেন। তিনি বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরিয়াপাড়া-চর কাউরিয়া এলাকার মৃত লাল মিয়া (লালু) ও মৃত আম্বিয়া বেগমের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া করছেন।

পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

#মাদকবিরোধীঅভিযান #বকশীগঞ্জ #ইয়াবাউদ্ধার

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বকশীগঞ্জে ৮১২ পিস ইয়াবা ও সাড়ে ৪ লাখ টাকা উদ্ধার

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. রুবেল মিয়া (৩৫) নামে একজনকে আসামি করা হয়েছে। তবে অভিযানের সময় তিনি পলাতক ছিলেন।

রোববার (৯ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরকাউরিয়া সীমারপাড় এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুর সূত্রে জানা গেছে, চরকাউরিয়া সীমারপাড় এলাকায় রুবেল মিয়ার দখলে থাকা একটি এককক্ষবিশিষ্ট টিনের চৌচালা বসতঘরে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় একটি লাল ঢাকনাযুক্ত স্বচ্ছ প্লাস্টিকের বড় বয়ামের ভেতর চারটি কালো রঙের জিপারযুক্ত পলিপ্যাক পাওয়া যায়। এসব প্যাকেট থেকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মোট ৮১২টি ইয়াবা, যার ওজন ৮১ গ্রাম, উদ্ধার করা হয়। একই বয়ামের ভেতর থেকে মাদক বিক্রির মাধ্যমে পাওয়া বিভিন্ন মূল্যমানের বাংলাদেশি নোটে ৪ লাখ ৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, নগদ অর্থ বাদে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ৪ লাখ ৬ হাজার টাকা।

অভিযানের সময় রুবেল মিয়া পলাতক ছিলেন। তিনি বকশীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চরিয়াপাড়া-চর কাউরিয়া এলাকার মৃত লাল মিয়া (লালু) ও মৃত আম্বিয়া বেগমের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, জামালপুরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ বাদী হয়ে বকশীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া করছেন।

পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত