বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দরজা লক হয়ে বিপদে শিশু

ফ্ল্যাটে আটকা ৩ বছরের শিশু, ফায়ার সার্ভিসের অভিযানে উদ্ধার

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় ফ্ল্যাটের ভেতর আটকা পড়া তিন বছরের শিশু তাকরিম হাসানকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনবাগ এলাকার একটি দুইতলা ভবনে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, খেলতে গিয়ে অসাবধানতাবশত ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে ফেলে শিশু তাকরিম। পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় শিশুটি ভেতরে একা থাকায় উদ্বিগ্ন হয়ে তার বাবা খালিদ হাসান দ্রুত গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

খবর পেয়ে আমিনুল ইসলাম লিডারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরে বিশেষ কৌশল প্রয়োগ করে ফ্ল্যাটের দরজা খুলে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের দ্রুত, দক্ষ ও সময়োপযোগী পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির পরিবারের সদস্যরা।

#গোপালগঞ্জ #শিশুউদ্ধার #ফায়ারসার্ভিস

চেকপোস্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ফ্ল্যাটে আটকা ৩ বছরের শিশু, ফায়ার সার্ভিসের অভিযানে উদ্ধার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় ফ্ল্যাটের ভেতর আটকা পড়া তিন বছরের শিশু তাকরিম হাসানকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নবীনবাগ এলাকার একটি দুইতলা ভবনে এ ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, খেলতে গিয়ে অসাবধানতাবশত ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে ফেলে শিশু তাকরিম। পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এ সময় শিশুটি ভেতরে একা থাকায় উদ্বিগ্ন হয়ে তার বাবা খালিদ হাসান দ্রুত গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।

খবর পেয়ে আমিনুল ইসলাম লিডারের নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। পরে বিশেষ কৌশল প্রয়োগ করে ফ্ল্যাটের দরজা খুলে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের দ্রুত, দক্ষ ও সময়োপযোগী পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সন্তানকে নিরাপদে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন শিশুটির পরিবারের সদস্যরা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত