বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

র‌্যাব-৯ ও র‌্যাব-৮ অভিযানে মাধবপুর থেকে গ্রেপ্তার

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে চাঁদা দাবি: বানারীপাড়ার প্রধান আসামি গ্রেপ্তার

ছবি: চেকপোস্ট

রিশালের বানারীপাড়ায় এক নারীর সম্মানহানির উদ্দেশ্যে ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট ও চাঁদা দাবির ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে গত ১৩ মে বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীপুর এলাকা থেকে মোঃ মাহমুদ হাসান (৩৩) নামে ওই আসামিকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত মাহমুদ হাসান ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেন। পরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হলে ক্ষিপ্ত হয়ে তিনি গোপনে তোলা ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি ও বার্তা ছড়িয়ে দেন।

একপর্যায়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে আরও ছবি ছড়ানোর হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বানারীপাড়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। এরপর র‌্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

#র‌্যাব #সাইবারঅপরাধ #নারীরনিরাপত্তা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে চাঁদা দাবি: বানারীপাড়ার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

রিশালের বানারীপাড়ায় এক নারীর সম্মানহানির উদ্দেশ্যে ফেসবুকে অশ্লীল ছবি পোস্ট ও চাঁদা দাবির ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৯ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে গত ১৩ মে বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীপুর এলাকা থেকে মোঃ মাহমুদ হাসান (৩৩) নামে ওই আসামিকে আটক করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে অভিযুক্ত মাহমুদ হাসান ভুক্তভোগী নারীর সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা করেন। পরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হলে ক্ষিপ্ত হয়ে তিনি গোপনে তোলা ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে অশ্লীল ছবি ও বার্তা ছড়িয়ে দেন।

একপর্যায়ে ভুক্তভোগীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয় এবং টাকা না দিলে আরও ছবি ছড়ানোর হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বানারীপাড়া থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেন। এরপর র‌্যাব গোয়েন্দা তৎপরতা চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, সাইবার অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত