মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

আর্জেন্টিনা শিবিরে কী ঘটেছিল?

ফাইনালের আগে মেসিদের ড্রেসিংরুমে কৌশল নিয়ে মতবিরোধ!

ছবি : ভিডিও থেকে নেওয়া

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কৌশল নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল বলে দাবি করেছেন আর্জেন্টাইন সাংবাদিক রেনজো পান্তিচ।

তার দাবি, গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ রক্ষণাত্মক পরিকল্পনার পরিবর্তে আক্রমণাত্মক ফুটবল খেলার পক্ষে অবস্থান নিয়েছিলেন।

আর্জেন্টিনার অনলাইন অনুষ্ঠান ‘নো পোদেমোস পেরদের’-এ পান্তিচ জানান, ম্যাচের আগে অনুশীলনে তিন ফুটবলার পেশির সমস্যায় পড়েছিলেন। তাদের মধ্যে ছিলেন দুই ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ ও ক্রিস্তিয়ান ‘কুতি’ রোমেরো। তৃতীয় খেলোয়াড়ের নাম তিনি নিশ্চিত করতে পারেননি।

পান্তিচের ভাষ্য অনুযায়ী, খেলোয়াড়দের শারীরিক অবস্থার বিষয়টি জানার পর কোচ লিওনেল স্কালোনি স্পেনের শক্তিশালী আক্রমণভাগ বিবেচনায় রক্ষণভিত্তিক কৌশল নেওয়ার সিদ্ধান্ত নেন। তার পরিকল্পনা ছিল ম্যাচকে দীর্ঘ করে অতিরিক্ত সময় বা প্রয়োজনে পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে যাওয়া।

তবে দিবু মার্তিনেজ এই পরিকল্পনার সঙ্গে পুরোপুরি একমত ছিলেন না। তিনি মনে করতেন, বিশ্বকাপ ফাইনালের মতো ম্যাচে আর্জেন্টিনাকে জয়ের লক্ষ্যেই আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। দলের আরেক অভিজ্ঞ খেলোয়াড়ও তার মতকে সমর্থন করেন বলে জানান পান্তিচ।

এ সময় দলের পরিবেশ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখেন অধিনায়ক লিওনেল মেসি। তিনি সতীর্থদের শান্ত থাকার এবং নিজেদের স্বাভাবিক খেলায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

তবে বিষয়টিকে স্কালোনি ও খেলোয়াড়দের মধ্যে বড় কোনো দ্বন্দ্ব হিসেবে দেখছেন না পান্তিচ। তার মতে, খেলোয়াড়দের মতামত শোনার অভ্যাস রয়েছে স্কালোনির এবং বড় ম্যাচের আগে কৌশল নিয়ে আলোচনা হওয়া স্বাভাবিক।

ম্যাচে অবশ্য আর্জেন্টিনার দুই ডিফেন্ডারের চোটের বিষয়টি নিশ্চিত ছিল। প্রথমার্ধের শেষ দিকে লিসান্দ্রোর বদলি হিসেবে নিকোলাস ওতামেন্দি এবং দ্বিতীয়ার্ধে রোমেরোর বদলে ফাকুন্দো মেদিনা মাঠে নামেন।

শেষ পর্যন্ত রক্ষণ সামলে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় আর্জেন্টিনা। তবে ১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে ১-০ ব্যবধানে জয় পেয়ে বিশ্বকাপ শিরোপা জেতে স্পেন।

পান্তিচ আরও জানান, ম্যাচ ইচ্ছাকৃতভাবে হারার কোনো বিষয় ছিল না। তার বক্তব্য শুধু দলের চোট পরিস্থিতি ও কৌশলগত আলোচনাকে ঘিরে। তবে স্কালোনি, দিবু মার্তিনেজ বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি।

#মেসি #আর্জেন্টিনা_ফুটবল #বিশ্বকাপ_ফাইনাল

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

ফাইনালের আগে মেসিদের ড্রেসিংরুমে কৌশল নিয়ে মতবিরোধ!

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত