প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা-২০২৬-এর বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
আগামী ১ অক্টোবর সকাল ৯টায় এ মৌখিক পরীক্ষা শুরু হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬