মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

নাম পরিবর্তনের প্রস্তাব

পুরোনো নামে ফিরছে রূপগঞ্জের ‘বীর প্রতীক গাজী’ স্কুল

পুরোনো নামে ফিরছে ‘বীর প্রতিক গাজী উচ্চ বিদ্যালয়’। ছবি: স্কুলের ওয়েবসাইট থেকে

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়’ আবারও আগের নামে ফিরছে। বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘ছাত্তার জুট মিলস্ মডেল স্কুল’ করার প্রস্তাব সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

প্রস্তাবটি আমলে নিয়ে বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করে মতামতসহ প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২০২৩ সালের সেপ্টেম্বরে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে নিজের নামে করেছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালে নিজের ও পরিবারের সদস্যদের নামে রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার পুরোনো মগবাজার গার্লস হাইস্কুলের নাম পরিবর্তন করে তার মায়ের নামে ‘গাজী শামসুন নেসা গার্লস হাইস্কুল’ করা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়’ ছাড়াও আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে।

বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ’ করার প্রস্তাব করা হয়েছে। আর লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ’ করার প্রস্তাব এসেছে।

এই দুই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়েও সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসককে মতামত দিতে বলা হয়েছে।

একইভাবে রূপগঞ্জের বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের বর্তমান অবস্থা এবং প্রস্তাবিত ‘ছাত্তার জুট মিলস্ মডেল স্কুল’ নামের বিষয়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে মতামত নেওয়া হচ্ছে। পরিদর্শন ও মতামতের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

#নারায়ণগঞ্জ #রূপগঞ্জ #শিক্ষাপ্রতিষ্ঠান

চেকপোস্ট

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

পুরোনো নামে ফিরছে রূপগঞ্জের ‘বীর প্রতীক গাজী’ স্কুল

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ‘বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়’ আবারও আগের নামে ফিরছে। বিদ্যালয়টির নাম পরিবর্তন করে ‘ছাত্তার জুট মিলস্ মডেল স্কুল’ করার প্রস্তাব সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

প্রস্তাবটি আমলে নিয়ে বিদ্যালয়টি সরেজমিন পরিদর্শন করে মতামতসহ প্রতিবেদন দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

২০২৩ সালের সেপ্টেম্বরে বিদ্যালয়টির নাম পরিবর্তন করে নিজের নামে করেছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী

সংসদ সদস্য ও মন্ত্রী থাকাকালে নিজের ও পরিবারের সদস্যদের নামে রাজধানীসহ বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার পুরোনো মগবাজার গার্লস হাইস্কুলের নাম পরিবর্তন করে তার মায়ের নামে ‘গাজী শামসুন নেসা গার্লস হাইস্কুল’ করা হয়েছিল।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়’ ছাড়াও আরও দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব এসেছে।

বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজ’ করার প্রস্তাব করা হয়েছে। আর লালমনিরহাটের ফাকল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের নাম পরিবর্তন করে ‘পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ’ করার প্রস্তাব এসেছে।

এই দুই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাবের বিষয়েও সরেজমিন পরিদর্শন করে সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড ও জেলা প্রশাসককে মতামত দিতে বলা হয়েছে।

একইভাবে রূপগঞ্জের বীর প্রতীক গাজী উচ্চ বিদ্যালয়ের বর্তমান অবস্থা এবং প্রস্তাবিত ‘ছাত্তার জুট মিলস্ মডেল স্কুল’ নামের বিষয়ে সরেজমিন পরিদর্শনের মাধ্যমে মতামত নেওয়া হচ্ছে। পরিদর্শন ও মতামতের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত