শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

গুরুত্ব পেল মাদক ও যানজট

পুরান ঢাকার সমস্যা সমাধানে জিরো টলারেন্সের আহ্বান এমপি হামিদুর রহমানের

ছবি : চেকপোস্ট

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উদ্যোগে পুরান ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও যানজট নিরসনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান পুরান ঢাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক নির্মূল, যানজট নিরসন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।

এছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে পুলিশ প্রশাসনকে স্থানীয় বিএনপি নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনার কার্যকারিতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

#আইনশৃঙ্খলা #ডিএমপি #লালবাগ

চেকপোস্ট

শনিবার, ০৪ জুলাই ২০২৬

পুরান ঢাকার সমস্যা সমাধানে জিরো টলারেন্সের আহ্বান এমপি হামিদুর রহমানের

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উদ্যোগে পুরান ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও যানজট নিরসনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কোতোয়ালি, বংশাল, চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি), ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হামিদুর রহমান পুরান ঢাকার দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদক নির্মূল, যানজট নিরসন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানান।

এছাড়া স্থানীয় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে পুলিশ প্রশাসনকে স্থানীয় বিএনপি নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনার কার্যকারিতা বৃদ্ধি এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত