সোমবার, ০৬ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

পার্কিং চার্জ কমানোর দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও, স্মারকলিপি প্রদান

ছবি : চেকপোস্ট

সৈয়দপুরে পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা কার্যালয় ঘেরাও করেছেন অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-চালকরা। বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করার দাবিতে সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শ্রমিক নিজ নিজ যানবাহন নিয়ে পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হন। এতে সাময়িক সময়ের জন্য ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু সীমিত আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা নির্ধারণ করায় তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন।

তাদের দাবি, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ ১ হাজার টাকা হলেও শুধুমাত্র সৈয়দপুর পৌরসভায় ২ হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং স্বল্প আয়ের শ্রমিকদের জন্য কষ্টসাধ্য।

শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অতিরিক্ত পার্কিং চার্জ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা।

দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শ্রমিকরা সতর্ক করে বলেন, দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

Image

#অটোরিকশা #সৈয়দপুর #পার্কিংচার্জ

চেকপোস্ট

সোমবার, ০৬ জুলাই ২০২৬

পার্কিং চার্জ কমানোর দাবিতে সৈয়দপুর পৌরসভা ঘেরাও, স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সৈয়দপুরে পার্কিং চার্জ কমানোর দাবিতে পৌরসভা কার্যালয় ঘেরাও করেছেন অটোরিকশা, ভ্যান ও ইজিবাইকের মালিক-চালকরা। বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার টাকা করার দাবিতে সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

বাংলাদেশ অটো বাইক শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক শ্রমিক নিজ নিজ যানবাহন নিয়ে পৌরসভা কার্যালয়ের সামনে জড়ো হন। এতে সাময়িক সময়ের জন্য ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে তারা পৌর কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপিতে শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা সৈয়দপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন এলাকায় অটোরিকশা, ভ্যান, ইজিবাইক ও মিশুক চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু সীমিত আয় এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পরিবার চালানোই এখন কঠিন হয়ে পড়েছে। এর মধ্যে বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকা নির্ধারণ করায় তারা অতিরিক্ত আর্থিক চাপে পড়েছেন।

তাদের দাবি, নীলফামারী সদরসহ জেলার অন্যান্য পৌরসভায় একই ধরনের যানবাহনের বার্ষিক পার্কিং চার্জ ১ হাজার টাকা হলেও শুধুমাত্র সৈয়দপুর পৌরসভায় ২ হাজার টাকা আদায় করা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং স্বল্প আয়ের শ্রমিকদের জন্য কষ্টসাধ্য।

শ্রমিক নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় অতিরিক্ত পার্কিং চার্জ পরিশোধ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে সৈয়দপুর পৌরসভার বার্ষিক পার্কিং চার্জ ২ হাজার টাকার পরিবর্তে ১ হাজার টাকা নির্ধারণের দাবি জানান তারা।

দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে শ্রমিকরা সতর্ক করে বলেন, দাবি মেনে নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত