পাবনার বেড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও মাদক ডিলার মো. আমিন হোসেন খান (৩৫)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১ আগস্ট) বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খানের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় পৌরসভার বরশিলা গ্রামের চকপাড়া এলাকায় কালুর বাড়ির পাশে নিজ বসতবাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় সোহরাব খানের ছেলে মো. আমিন হোসেন খানকে আটক করা হয়।
প্রশাসন জানায়, আমিনের বিরুদ্ধে বেড়া থানায় আগেও ৮টি মাদক মামলা রয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মামলায় (নং-৩০২/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১)-এর ১৬ ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয়দের অভিযোগ, আমিন দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে বেড়া মডেল থানার এসআই আলী আজম ও এসআই আলতাফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার জানান, বেড়া থানাধীন এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান চলমান থাকবে এবং এ কাজে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন।

শনিবার, ০১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬