শনিবার, ০১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

৫ আগস্ট গণমিছিলে

পল্টনে সমাবেশ করবে ইসলামী আন্দোলন, ঘোষণা কর্মসূচি

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। ছবি : সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১ আগস্ট) দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১১টা থেকে পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। পরে জোহরের আগে গণমিছিল বের করা হবে। এতে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

সভায় দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের কর্মসূচির মাধ্যমে রাজধানীর রাজপথে জনতার অংশগ্রহণে বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ নগর নেতারা উপস্থিত ছিলেন।

#ইসলামী_আন্দোলন #৫_আগস্ট_কর্মসূচি #রাজনৈতিক_খবর

চেকপোস্ট

শনিবার, ০১ আগস্ট ২০২৬

পল্টনে সমাবেশ করবে ইসলামী আন্দোলন, ঘোষণা কর্মসূচি

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর পল্টন মোড়ে সমাবেশ ও গণমিছিলের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার (১ আগস্ট) দুপুরে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১১টা থেকে পল্টন মোড়ে সমাবেশ শুরু হবে। পরে জোহরের আগে গণমিছিল বের করা হবে। এতে নেতৃত্ব দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

সভায় দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, ৫ আগস্টের কর্মসূচির মাধ্যমে রাজধানীর রাজপথে জনতার অংশগ্রহণে বিভিন্ন দাবি তুলে ধরা হবে।

সভায় ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা কে এম শরীয়াতুল্লাহসহ নগর নেতারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত