মূল পাতা

জাতীয়

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগের অবরোধ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর-অগ্নিসংযোগ

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগের অবরোধ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর-অগ্নিসংযোগ
জাজিরার বিকেনগর এলাকায় বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পুলিশ এখনো তা নিশ্চিত করতে পারেনি।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়ে অবরোধ করে এসব ঘটানো হয়। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে ভোর সাড়ে ৫টার দিকে তাদের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় এক্সপ্রেসওয়েতে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটলে বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ইব্রাহিম সিপাই নামে একজনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাঁর মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীদের এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, আজকের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে আমরা সারা রাত দায়িত্ব পালন করেছি। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

অগ্নিসংযোগ অবরোধ ঢাকা বিভাগ বিএনপি ভাঙচুর শরীয়তপুর পদ্মা সেতু জাজিরা আওয়ামী লীগ বিএনপির সমাবেশ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগের অবরোধ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর-অগ্নিসংযোগ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২৯ নভেম্বর ২০২৬


পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আওয়ামী লীগের অবরোধ, বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর-অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ে অবরোধ করে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর, প্রায় ২০টি মোটরসাইকেল, একটি রেস্টুরেন্ট ও একটি খাবার হোটেলে আগুন দেওয়া হয়। পাশাপাশি দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।

সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও পুলিশ এখনো তা নিশ্চিত করতে পারেনি।

রোববার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নাওডোবা এলাকায় এক্সপ্রেসওয়ে অবরোধ করে এসব ঘটানো হয়। এতে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন সফল করতে ভোর সাড়ে ৫টার দিকে তাদের নেতাকর্মীরা জাজিরার বিকেনগর এলাকা থেকে মিছিল নিয়ে এক্সপ্রেসওয়ের দিকে অগ্রসর হন। এ সময় এক্সপ্রেসওয়েতে অবস্থান করছিলেন বিএনপির নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

একপর্যায়ে দফায় দফায় ককটেল বিস্ফোরণ ঘটলে বিএনপির নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হন। এরপর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক্সপ্রেসওয়েতে উঠে বিএনপির সমাবেশস্থলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় বিএনপির নেতাকর্মীদের প্রায় ২০টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নাওডোবা গোলচত্বরে অবস্থিত ফুড এক্সপ্রেস নামের একটি রেস্টুরেন্ট ও পাশের একটি খাবার হোটেলেও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগের দুই কর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ইব্রাহিম সিপাই নামে একজনের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে তাঁর মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘটনার একাধিক ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে দেশীয় অস্ত্র হাতে বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীদের এক্সপ্রেসওয়ে অবরোধ করতে দেখা যায়। এ সময় একের পর এক ককটেল বিস্ফোরণ এবং মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনায় পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

অবরোধের কারণে ঢাকা-ভাঙা এক্সপ্রেসওয়ের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। সকাল সাড়ে ৭টার দিকে অবরোধকারীরা সড়ক ছেড়ে চলে গেলে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে সড়ক থেকে পুড়ে যাওয়া মোটরসাইকেল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মহিউদ্দিন মিরাজ বলেন, আজকের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে একজন মারা যাওয়ার খবর পেয়েছি। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকারিয়া রহমান বলেন, ‘পদ্মা সেতুতে যান চলাচলে কেউ বিঘ্ন ঘটাতে পারে, এমন খবর পেয়ে আমরা সারা রাত দায়িত্ব পালন করেছি। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল। তবে সকালে কিছু লোক এসে ককটেল বিস্ফোরণ ঘটায়। কোনো ধরনের প্রাণহানি ছাড়াই আমরা তাদের প্রতিহত করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত