রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানিয়েছে বঙ্গভবনের কর্মকর্তারা। দুপুর নাগাদ তার পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হবে বলে জানা গেছে।
এক প্রতিবেদনে স্টার নিউজ জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার নিউরো-সংক্রান্ত জটিলতা ধরা পড়েছে।
চিকিৎসার জন্য স্ত্রীসহ সিঙ্গাপুর যেতে চান মো. সাহাবুদ্দিন। এ কারণেই রাষ্ট্রপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করলে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।
এরপর সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬