হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামে পঙ্গু স্বামীর চিকিৎসার জন্য সংগৃহীত দেশ-বিদেশের অনুদানের টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ইমন মিয়া জানান, ২০১৪ সালে মোছাঃ শিফা আক্তারকে বিয়ে করেন তিনি। দাম্পত্য জীবনে তাদের দুই পুত্রসন্তান রয়েছে। প্রবাসে থেকে উপার্জিত অর্থ দিয়ে সংসার চললেও সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন এবং একটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
চিকিৎসার ব্যয় মেটাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাহায্যের আবেদন করলে দেশ-বিদেশের মানুষের সহযোগিতায় প্রায় ৮ লাখ টাকা অনুদান সংগ্রহ হয় বলে দাবি করা হয়।
অভিযোগে বলা হয়েছে, এই সুযোগে স্ত্রী শিফা আক্তার বড়লেখা উপজেলার এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে নগদ প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা, অনুদানের অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে উধাও।
এ ঘটনায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হবে।

সোমবার, ০৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬