মূল পাতা

সারাদেশ

নয় দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ

চেকপোস্ট নিউজ,
চেকপোস্ট নিউজ,
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬
নয় দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ
নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকদের বিক্ষোভ। ছবি : সংগৃহীত

বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরণীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে তাঁরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দুই ঘণ্টার অবরোধে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। এদিকে শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাঁদের মজুরি ও ভাতার কোনো সামঞ্জস্য নেই। বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং অতিরিক্ত কাজের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।’

শ্রমিক আঁখি বানু বলেন, ‘কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করেন। শ্রমিকদের ব্যক্তিগত সমস্যার কথাও গুরুত্ব দিয়ে শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি তাঁদের ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।’

এ বিষয়ে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হয়েছে। এরপর শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।

ডিজিএম আরও বলেন, কারখানায় স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে কারখানার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

জেলার খবর শ্রমিক নীলফামারী অবরোধ কারখানা রংপুর বিভাগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নয় দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬


নয় দাবিতে নীলফামারীতে শ্রমিকদের সড়ক অবরোধ, তিন দিনের জন্য কারখানা বন্ধ

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

বেতন-ভাতা বৃদ্ধি, ওভারটাইমের ন্যায্য পারিশ্রমিক, কর্মঘণ্টা কমানো ও কাজের চাপ হ্রাসসহ নয় দফা দাবিতে নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন গ্রিনল্যান্ড হেয়ার এক্সটেনশনস লিমিটেডের শ্রমিকেরা। আজ বুধবার সকাল ৮টার দিকে নীলফামারী সদর উপজেলার তরণীবাড়ী অচিনতলায় অবস্থিত কারখানার সামনে তাঁরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। প্রায় দুই ঘণ্টার অবরোধে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

পরে সকাল ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। এরপর শ্রমিকেরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান। এদিকে শ্রমিকদের সঙ্গে আলোচনা শেষে তিন দিনের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

আন্দোলনকারী শ্রমিকদের অভিযোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাঁদের মজুরি ও ভাতার কোনো সামঞ্জস্য নেই। বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সংগতি রেখে মূল বেতন ও ভাতা বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। পাশাপাশি কাজের পরিমাণ ও সময় বিবেচনায় পিস রেট নির্ধারণ, কাজের লক্ষ্যমাত্রা কমানো, ওভারটাইমের সঠিক হিসাব এবং অতিরিক্ত কাজের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার দাবি জানান।

আন্দোলনকারী শ্রমিক দেবাশীষ রায় বলেন, ‘এই কোম্পানিতে যে মজুরি পাই, তা দিয়ে আমাদের সংসার চলে না। একজন মানুষের চলতে গেলে ন্যূনতম ৫০০ টাকা মজুরি প্রয়োজন।’

শ্রমিক আঁখি বানু বলেন, ‘কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহার ও হয়রানি করেন। শ্রমিকদের ব্যক্তিগত সমস্যার কথাও গুরুত্ব দিয়ে শোনা হয় না। বিভিন্নভাবে হয়রানির পাশাপাশি তাঁদের ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত করা হচ্ছে।’

এ বিষয়ে কোম্পানির উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জাকির হোসেন সুমন বলেন, শ্রমিকদের দেওয়া দাবিগুলো কর্তৃপক্ষ পেয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আশ্বাস দেওয়া হয়েছে। এরপর শ্রমিকেরা সড়ক অবরোধ তুলে নেন।

ডিজিএম আরও বলেন, কারখানায় স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে তিন দিনের জন্য কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী শনিবার থেকে কারখানার কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত