মূল পাতা

রাজনীতি

নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের

চেকপোস্ট নিউজ::
চেকপোস্ট নিউজ::
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
মাশরাফি বিন মর্তুজা ও রাশেদ খাঁন

নড়াইলে সহিংসতার ঘটনায় সাবেক ক্রিকেটার ও এমপি মাশরাফি বিন মর্তুজার ইন্ধনের অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রবিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

রাশেদ খাঁন লেখেন, নড়াইলের পলাতক আ.লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠায় মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও সে চালিয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে। এ জন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছে।

তিনি বলেন, তার চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে, মাশরাফি নাকি বিএনপির দুজন নেতাকে হত্যার নির্দেশনা দেয়নি! এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দিইনি! কেন বলছে না?

মাশরাফির ভক্ত ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছে। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছিল।

তিনি বলেন, মাশরাফি বিন মর্তুজা মনে করছে, ভবিষ্যতে আ.লীগ ফিরবে, সেই ভরসায় দুই বছর গ্যাপ দিয়ে এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় দুই জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার? মাশরাফির কোনও মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতো, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতো। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আ.লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে।

বিএনপি রাশেদ খান মাশরাফি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
0:00 0:00
1.0x
চেকপোস্ট

রোববার, ২২ নভেম্বর ২০২৬


নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

নড়াইলে সহিংসতার ঘটনায় সাবেক ক্রিকেটার ও এমপি মাশরাফি বিন মর্তুজার ইন্ধনের অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রবিবার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ তোলেন।

রাশেদ খাঁন লেখেন, নড়াইলের পলাতক আ.লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত টাকা পয়সা পাঠায় মাশরাফি বিন মর্তুজা। সন্ত্রাসীদের দিয়ে সর্বশেষ তাণ্ডবও সে চালিয়েছে। গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা কর্তৃক তার বাড়িতে ভাঙচুর চালানোর ক্ষোভ আজও তার মধ্যে বিদ্যমান। আর এর প্রতিশোধ নেওয়ার জন্য সে বেপরোয়া হয়ে গেছে। এ জন্য সর্বোচ্চ অর্থকড়ি ব্যয় করে জ্বালাও-পোড়াও ও হত্যার মদদ দিচ্ছে।

তিনি বলেন, তার চ্যালাচামুণ্ডা ফেসবুকে প্রচার করছে, মাশরাফি নাকি বিএনপির দুজন নেতাকে হত্যার নির্দেশনা দেয়নি! এই কথা মাশরাফি বলুক যে, আমি নিরপরাধ, আমি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশনা দিইনি! কেন বলছে না?

মাশরাফির ভক্ত ছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, মাশরাফির ভক্ত আমি নিজেও ছিলাম, কিন্তু গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছে। বাপ-বেটা ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছিল।

তিনি বলেন, মাশরাফি বিন মর্তুজা মনে করছে, ভবিষ্যতে আ.লীগ ফিরবে, সেই ভরসায় দুই বছর গ্যাপ দিয়ে এ বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছাও জানিয়েছে। যে একজন গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারে, তার নির্দেশনায় দুই জন হত্যা কি অস্বাভাবিক ব্যাপার? মাশরাফির কোনও মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতো, কিংবা গণঅভ্যুত্থানের পরে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতো। কিন্তু সে লোভী, ভবিষ্যতে আ.লীগ ফিরবে, আপা তাকে মন্ত্রী বানাবে, সেই আশায় বুক বেঁধে আছে।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত