ব্রাজিলের ১০ নম্বর জার্সি ফুটবল ইতিহাসে শুধু একটি নম্বর নয়, এটি এক গৌরবময় ঐতিহ্য। পেলে, জিকো, রিভালদো ও রোনালদিনহোর মতো কিংবদন্তিদের পর এই জার্সির গুরুত্ব আরও বেড়ে গেছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে সেই জার্সি নিয়ে আবারও আলোচনার ঝড় উঠেছে।
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার মতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি নেইমারেরই থাকা উচিত। তিনি বলেন, বিশ্বকাপে কোন নম্বর পরবেন তা নিশ্চিত নয়, তবে ১০ নম্বর শুধুই নেইমারের।
এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, বিশ্বকাপে আমি কোন নম্বর পরব জানি না, কিন্তু ১০ নম্বর নেইমারের, এটা পরিষ্কার।
২০২৩ সালের ইনজুরির পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে ভিনিসিয়ুসসহ অন্যরা ১০ নম্বর জার্সি পরলেও, নেইমারের প্রত্যাবর্তনের পর আবারও জার্সি বিতর্ক সামনে আসে।
নেইমার এখন পর্যন্ত ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। দীর্ঘ সময় ধরে তিনি ব্রাজিলের আক্রমণভাগের কেন্দ্রবিন্দু ছিলেন এবং ১০ নম্বর জার্সির প্রতীকী মর্যাদা অর্জন করেন।
অন্যদিকে ভিনিসিয়ুস এখন ব্রাজিলের নতুন প্রজন্মের অন্যতম প্রধান তারকা। ক্লাব ও জাতীয় দলে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তার ওপর প্রত্যাশাও অনেক বেশি। তবে নেইমারের প্রতি তার এই অবস্থান ফুটবল দুনিয়ায় প্রশংসা পাচ্ছে।
তবে ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল দলে কে কোন নম্বর পরবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ফলে ১০ নম্বর জার্সি ঘিরে আলোচনা আরও কিছুদিন চলবে বলেই ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬