থাইল্যান্ডের পূর্বাঞ্চলের থা লুয়াং এলাকা-এ এক অভিনব কৌশলে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রঙিন আলো ও গান-বাজনার উৎসবের ভিড়ে নৃত্যশিল্পীর ছদ্মবেশে অভিযান চালিয়ে কুখ্যাত এক আসামিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নজরদারিতে থাকা সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে ধরতে ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শেষ পর্যন্ত তাকে ধরতে সিনেমাকেও হার মানানো ছদ্মবেশী পরিকল্পনা নেওয়া হয়।
অভিযানের সময় কয়েকজন পুলিশ কর্মকর্তা নৃত্যশিল্পীর পোশাক ও মেকআপ পরে উৎসবে অংশ নেন এবং ভিড়ের মধ্যে থেকে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করেন। সুযোগ বুঝে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির কাছ থেকে ৫৩টি মেথামফেটামিন বড়ি, মাদক সংরক্ষণের প্লাস্টিক ব্যাগ এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদক রাখাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
অভিযানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক ভাইরাল হয়। অনেকেই ঘটনাটিকে জনপ্রিয় হলিউড সিনেমা ‘২১ জাম্প স্ট্রিট’-এর সঙ্গে তুলনা করছেন।
থাই পুলিশের এমন ছদ্মবেশী অভিযান নতুন নয়; এর আগেও বিভিন্ন অপরাধ দমনে তারা ভিন্ন ভিন্ন কৌশল ব্যবহার করেছে।

মঙ্গলবার, ২৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬